
প্রতিটি ভ্রমণে অদৃশ্য তুমি একজন
শূণ্যতায় ভরে দাও এ মন
সাগরের ঢেউয়ে আকাশের নীলে
অথবা বিষাদের অনলে
যেন এক বুক শূণ্যতা রেখেছো ঢেলে;
এই মনে।
তবে এই কি প্রেমের পরিণতি!
শুধু বিষাদী কাব্য লিখা দেবদাস —পার্বতী।
আমার এ একাকি ভ্রমণে
কেন সঙ্গী হয়ে শূন্যতা দানো প্রাণে।
গভীর প্রেমে বিচ্ছেদের জ্বালা কেন দিলে
বিষাদী পাখির একটি ডানা হয়ে তাই পড়ে থাকি বিফলে।
দ্বিতীয় ডানাটি যেন শুধু অপেক্ষার দহনের পেয়ালা
তাই রাতের তিমির নিরব—নিথর ,হলো না জোনাক জ্বলা ।
হে শূণ্যতা একবার শুধু পূর্ণতা কি এনে দেবে?
তোমার অধরে তৃষিত এই ঠোট প্রেরণা শুষে নেবে তবে ।
--------------------------
হেনতিয়েন ,কাজাং সেলাঙ্গর থেকে।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




