স্বৈরাচারি মন আমার সিংহাসনে বসে
করছো পাশাখেলা অবাক হাসি হেসে।
যেমন খুুশি তেমন করো ধারো না কারো ধার
তোমার চাপে সত্য ভীষণ কষ্টে পগারপার ।
দিয়ে নানান ছুতো তুমি যে ভাই ভীষণ সুরক্ষিত!
তোমার হাসি তোমার কান্না তোমার হাতের নিদারুন রান্না।
তুমি যে বিকৃত । তুমি যে আস্বাদিত।তুমি যে বর্জিত।
তবু তুমি চেপে বস শত দাবীর ফাঁকে।
তোমার বেলা রক্তহাতে ফুলের গন্ধ শোকে।
তুমি মিথ্যে মিথ্যে খেল।
তোমার সুখে তোমার দুখে প্রাণ গেল প্রাণ গেল ।
স্বৈরাচারি মন তোমার উত্তাপে সবই ব্যস্ত সারাক্ষণ ।
লাজ লজ্জার মাথা খেয়ে করো জ্বালাতন ।স্বৈরাচারী মন!
টিয়ার সেল ,পাথর আর বুলেট বিস্ফোরণ।ধূসর আয়োজন।
সবুজে সবুজে নীলিমা মাখো তুমি-সৃজ দারুন বদ্ধভূমি।
ইট পাথরে সুখের গৃহরে কর জ্বালাতন ।
স্বৈরাচারি মন আমার রক্ত খেকো মন
মরা মানুষের গন্ধে তোমার ময়ূর সিংহাসন ।
ভারী বাতাসে শোকের ছায়ায় তুমি যে ভীষণ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


