আমরা পরস্পর কথা বলিনা
আমরা পরস্পরকে আর বুঝিনা।
আমরা গণতন্ত্র বলতে বুঝি
সিংহাসনটা যে শুধু আমার;
হাত থাকতে মুখে কেন কথা ,সংলাপ মানে শুধু ব্যর্থতা
ভাষাটা তাই পেট্রোল বোমার।
ধরা পরলে মেধাবী যারা ,না পরলে শত্রুপক্ষ তারা
নিদারুন সব কারবার ।
বিদেশী প্রভুদের পদযুগল চাটতে
আমদের তুল্য কেহ নয় এ ধরাতে।
আমাদের মাঝে সংলাপের কি দরকার?
আমিও গনতন্ত্র চাই তিনিও গণতন্ত্র চান;
আমরা তো আর চাই না !
আমাদের মাঝে আজ ব্যাপক ব্যবধান;
পরস্পরের উঠুন আর মাড়াই না ।
আমিও শান্তি চাই তিনিও শান্তি চান
আমরা তো আর চাইনা !
দুই মেরুতে বাস আমাদের
বিষুব রেখায় যাই না ।
বরফ শীতল সম্পর্ক আমাদের
আমরা বিগলিত হইনা ।
মানুষ মরুক বোমা ফুটোক
আমাদের কিছু আসে যায়না ।
এক আমি গণতন্ত্রের মানস কন্যা আরেক আমি চির আপোষহীন
আমাদের প্রেমে আজ এই মরণ উপত্যকায় জনতার বেঁচে থাকা মূল্যহীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





