somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

আমার ব্লগিং এর শুরু যেভাবে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি সায়েম মুন আর আমি গেলাম বহিরংগন কর্মসূচীর আওতায় সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারী পরিদর্শনে । সঙ্গে একটা গাড়ি আর সেটার ড্রাইভার । আমি সুপ্রিয় কবি সায়েম মুন এক সঙ্গে থাকি । দারুন ব্যস্ততার মধ্যে সায়েম মুন কে দেখি আরও ব্যস্ত । কি করেন তিনি ?রাতে শোয়ার আগে বসে বসে ব্লগ পড়েন । সেগুলোতে কমেন্ট করেন । এসবে তার মধ্যে একটা স্ফূর্তির ব্যাপার উপভোগের ব্যাপার উপলব্ধি করি। কারো সাতে নেই পাঁচেও নেই এমন একজন মানুষ তিনি । একা থাকতেই দারুন ভাল লাগে তার ।এমন একজন মানুষের সঙ্গে থাকা আর একা থাকা একই ।ওভাবেই থাকছি আর কাজ করছি । কবির কান্ড কীর্তি উপভোগ করছি ।খুব সকালে ঘুম থেকে ওঠে ল্যাপটপে বসে কি যেন করছেন? কাছে গেলে দেখি একটু সংকোচ বোধ করেন । আসলে তিনি তার কবিতায় আসা কমেন্টগুলোর জবাব দিচ্ছেন ।এর মধ্যে সিলেটে বসেই সুপ্রিয় অভিনেতা ফরীদির মৃত্যু সংবাদ ইথারে ভেসে এল । বিশ্বাস করতে পারছিলাম না । মনে মনে আশা করছিলাম ওটা মিথ্যা সংবাদ হোক । এমন হতে পারে তিনি অসুস্থ হাসপিটালে আছেন । আর কত ভাবনা মনের মাঝে । আমি তার অভিনয়ের ভক্ত । তার অভিনীত নাটক গুলো পারতপক্ষে মিস করি না ।
মাস্ট ওয়াচের মত ব্যাপার করে রেখেছি । অন্য প্রোগ্রাম দেখার সময় নেই আমার । এমনিতেই ব্যস্ত থাকি । ফরীদির মৃত্যুতে দারুন শকড হলাম ।
যাই হোক কবি সায়েম মুন ফিল্ডে প্রয়োজনীয় ছবির পাশাপাশি ফুল ফল লতাপাতার ছবিও তুলেন ।তুলে ভীষণ মজা পান ।কয়েকমাস কাজ শেষে ঢাকায় ফিরে এলাম । সরকারী চাকুরী সবকিছুতে বাংলার প্রাধান্য ।বাংলা টা্ইপ শিখতে হবে । আগেই কবিতা লিখার চেষ্টা করতাম । সবমিলিয়ে সিদ্ধান্ত নিলাম ব্লগিং করবো । সুপ্রিয় কবি সায়েম মুন তো দারুন খুশি । সামহুয়ারইন ব্লগের প্রশংসায় পঞ্চমুখ । তারপর আস্তে আস্তে লিখা শুরু করলাম । তারপর ব্লগিং শুরু হলো ।সংক্ষেপে বলতে গেলে ব্লগিং এর শুরু আমার এভাবেই ।আগামী কাল ফরীদির মৃত্যুবার্ষিকী তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি । বিশেষ করে কবি সায়েম মুন তার প্রতিও দারুন কৃতজ্ঞ আমি ।সোজা বাংলায় ওর হাত ধরেই তো আমার ব্লগার হয়ে ওঠা । আবারও কবি সায়েম মুন আগের মত ব্যস্ত হয়ে ওঠবেন ব্লগে এই কামনা থাকলো ।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×