
বসন্তের আগমনি গানে
আজ এই বসন্ত দিনে
কতগুলি ফুল ফোটেছে
নবউদ্যোমে নবযৌবনে।
প্রকৃতির চিরাচরিত নিয়মে
সেদিনও ফুটেছিল অজস্র ফুল
মেতে ওঠেছিল পাখির কল্লোল।
ঘাস ফড়িং বসে ছিল ঘাসে
ভালবাসা ভাসছিল বসন্তের বাতাসে।
প্রকৃতির এমন সুশোভিত সজ্জায়
এই বাংলায়
একটি তারা ঝরে ছিল হায় !
ভোরের শিশিরের মত
পিনপতন নিরবতায় ।
নিরবতা ভেঙে গেল
মানুষের পদচারণায়
ফুলে ফুলে ভরে গিয়েছিল সেদিন সেই আঙিনায়
অপরূপ ফুলসজ্জায় মানুষের অকৃত্রিম ভালবাসায়;
মহাপ্রয়াণে হলো তার
চলে গিয়েও রয়ে গেলেন তিনি
রয়ে গেলেন নীরবে আপন কর্ম মাঝে।
----------------------------
এমনই এক বসন্তে সবার প্রিয় অভিনেতা হুমায়ূন ফরীদির মহাপ্রয়াণ হলো ।
কত বড় মাপের অভিনেতা ছিলেন তিনি ।কত বিদ্বান ছিলেন । আর কত সব জনপ্রিয়ছিলেন তিনি । ।তাকে ঘিরে সবসময় ভক্তদের ভীড় লেগে থেকেছে। তিনি তরুন প্রজন্মের অভিনেতাদের জন্য রুল মডেল ।তিনি জন্মেছিলেন ১৯৫২ তে ভাষা আন্দোলনের বছর ২৯ মে । মৃত্যু বরণ করেন ফেব্রুয়ারীতেই । ফেব্রুয়ারীর ১৩ তারিখে ।মৃত্যুর সময় তিনি একাকিত্ব বেছে নিয়েছিলেন।অনেক অভিমান বুকে নিয়েই অমনটা করেছিলেন ।মঞ্চ টিভি আর চলচ্চিত্র তিন মাধ্যমেই দারুন রকম সফল ছিলেন তিনি ।তবে মঞ্চের ফরীদি ছিলেন এক কথায় অপ্রতিদন্ডি ,টিভি নাটকের আইকন আর চলচ্চিত্রের সফলতম মন্দ মানুষ ।ফরীদি জনপ্রিয়তা পেয়েছিলেন তিন মাধ্যমেই ।তিনি জোছনা পান করে দেখিয়েছেন ,তিনি রুমান্টিক ডায়লগ ছুড়ে দিয়েছেন , তিনি অট্টহাসি হেসেছেন আনপ্যারালাল হাসি । তিনি এমন একজন মুক্তিযোদ্ধা যিনি মুক্তিযোদ্ধা হিসেবে কখনো উচ্চবাচ্য করেননি ।এ্ই তুখোর অভিনেতার মৃত্যু হয়েছে ফালগুনের এক তারিখে । বসন্তের মাতাল সমীরণে প্রকৃতি যখন নিজেকে সজ্জিত করেছে বসন্ত সাজে ।আজকে তার মৃত্যুবার্ষিকীতে তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করি । তাঁর প্রতি অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধাঞ্জলী জানাই ।
ছবি নেট ।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



