আজ ভালবাসার রাতে
আমাদের ঘিরে বাস করে
অযাচিত সব দূরত্ব ;
মাশরিক থেকে মাগরিব
কিংবা তারও বেশি ।
অথচ আজকের রাত হতে পারতো
মধুরতম রাত ।
আমি আশংকা নিয়ে পার করি দ্বিধাগ্রস্ত সময় ।
স্রষ্টার উপহাসে আজ আমি হয়তো সকলের করুণার পাত্র ।
কিংবা সেটিও নয় আমি বড়জোর উপদ্রব হতে পারি ।
অথচ প্রকৃতি আজ দ্ব্যার্থহীন অপার রূপের আঁধার ।
চিরসবুজের যৌবনে সাজিয়ে রেখেছে তাই বাসন্তী রঙের মাস্তুল।
আমার এ হৃদয় আজ তৃষ্ণার্ত চাতকের ঠোঁট ।
আমি যেন খড়কুটো কিংবা তার চেয়েও পলকা ।
মৃদু বাতায়নে যার বিনাশ সুনিষ্চিত ।
আমার স্কন্ধে শ্বাস নিচ্ছে অবশ্যম্ভাবী কোন রমণীর বিষাক্ত ঠোট।
ক্রমাগত সন্নিকটে আসছে ধেয়ে কোন সে রমনী।
সে তুমি নও ।আর আমি আজ যেন তুচ্ছ তৃণ খন্ড।
শীঘ্রই আমাদের দূরত্ব অসীম হয়ে যাবে।
তোমার রূপের জৌলুসে দৃষ্টিপাতের ক্ষুদ্রতম সময়টিও বিকিয়ে দেব
অভিমানের প্রচন্ড পরাভবতায় ।
কোন দুঃখ থাকবে না আমার ।
আমার সামর্থের যতটুকু তার সবটুকু দিয়েছিলাম ।
তুমি দূরে হারিয়ে গেছ সে তোমারই অহমিকায় ।
আজকের রাতটি ফুল আর ভ্রমরার হতে পারতো ।
আজ আমরা এক হয়ে যেতাম নদী আর সাগরের মত ।
আমাদের মনে ভালবাসার বিস্তর ঢেউ হতে পারতো ।
কিংবা ভালবাসার প্লাবণে সমস্ত ট্রপোগ্রাফী একাকার হয়ে যেত।
হতে পারতো অনেক কিছুই ।
হল না ,
হল শুধু বেদনার নীল কাব্য ।
আর দূর থেকে ক্রমাগত দূরে সরে যাওয়া ।
আজ আমাদের মহামিলন হতে পারতো
অথচ আমাদের মাঝে দূরত্ব আজ অসীমের মত ।
আমাদের নিদ্রাহীন রাতে স্বপ্ন নেই কোন আছে কেবল দীর্ঘশ্বাস ।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



