সাগর সন্নিকটে ।
জানি লেখা আছে সব এই মর্তের ললাটে।
তাকে সাগর ভেবেই আমি নদী ।
পাহাড় পেরুলাম্ ।
বন পেরুলাম।
পেরুলাম শুষ্ক মরুভূমি —মোহনা নিরবধি ।
কত বাঁধা জয় করেছি !
কত সময় —শক্তি হেরেছি।
তবু গন্তব্য ভেবে অনন্ত পথ ছুটে চলেছি।
আকাশ দেখে দেখে ,রঙিন সূর্যালোক মেখে মেখে— বিষন্ন সেই রথ।
রঙিন স্বপ্ন এঁকে এঁকে এই অনন্ত ছুটে চলা ।
লজ্জার আবরণ ছুড়ে ফেলা ।
সে যে লাজুকলতা! লজ্জা মানে সুনিশ্চিত হারিয়ে ফেলা ।
তাই ক্ষুদ্র হতে হতে , আকার — ভর জলাঞ্জলী দিতে দিতে ।
তবু সাগর পানে ছুটে চলেছি ভালবাসা বুকে ।
সাগর সঙ্গমে ক্ষুদ্র জলকনা সেও সাগর হয়ে যায়।
সেই সাগর হবার প্রতীক্ষায় ।
সব বিধিনিষেধের জাল ছিহ্ন করে
ছুটে চলেছি সাগরের অন্বেষণে।
অশান্ত সেই সাগর, ছুড়ে ফেলেছে ভালবাসা —আদর
টর্নেডো—সুনামির বার্তা পাঠিয়েছে
পাঠিয়েছে দশ নম্বর লালবাতি।
বুঝিয়েছে রাজ্যের অসংগতি ,আমি ক্ষুদ্র জলকণা তিনি হিরা—মতি ।
আমি পাল তুলেছি ইচ্ছে নদীর বুকে,
ঝড় ঝঞ্ঝাট সব নিয়েছি মাথা পেতে।
মাথার চুলে পাক ধরেছে গায়ে এসেছে জ্বর
পাথর সময় থমকে গেছে রচেছে দ্বিধাগ্রস্ত প্রহর ।
তবু থেমে থাকিনি
কারণ সাগর সন্নিকটে জানি ।
এসেছে সাগর সঙ্গম কাল।
তাকে ভেবেছি ভূমধ্যসাগর, আমি যে সুয়েজ খাল ।
নীলনদের মত দশ দশটি দেশ পেরিয়ে পেতেছি হাত ও হাতে।
এই ফাগুণের অশান্ত আগুনে পোড়ে আমি অনঙ্গ—এই রাতে।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


