
রাতের বেলা ঘুম আসেনা
দিনের বেলা মন বসেনা কাজে;
খাবার খেতে ভাল লাগেনা
অশান্ত মনে কষ্ট বাদনা বাজে ।
দেশটা নিয়ে স্বপ্ন ছিল
সবার সেরা হবে ,এদেশ সবার সেরা হবে ।
সেই স্বপ্ন বুঝি ভেঙে দিল
রাজনীতিবিদ সবে ;এদেশের রাজনীতিবিদ সবে।
পাশের দেশের অতিথি যারা
তাদের খাতিরে ধরাকে সরা
স্বদেশের মানী-গুনি যারা
তাদের দাম নেই কানাকড়া।
দাও কুমড়ো দু'দল হয়ে
নিত্য নতুন দিচ্ছে বাগড়া
শান্তির মা যেন মরে গিয়ে
অশান্তিরা সব বাধায় ঝগড়া ।
রাতের বেলা ঘুম আসে না তাই
এদেশেতে ঘুমহীন আজ সব- করে দুশ্চিন্তা কলরব।
মনে শান্তি নাই কারো মনে শান্তি নাই ।
হরতাল-অবরোধ মাঝে ,স্বৈরাচারের প্রলয়সঙ্গীত বাজে
চাটুকারের দল চাটছে কেবল
বুদ্ধি বৃত্তি তাদের আজ সবই বিকল
তাদের লাজ লজ্জা নাই;
রাতের বেলা মহাচিন্তায় ঘুম আসেনা তাই ।
দিনের বেলাতে মন বসেনা কাজে
পেট্রোলবোমায় জীবন কোমায়
আর ধরপাকড়ে অচল হলো দেশ
আজ শান্তি নিরুদ্দেশ ।
আজ নিদ্রা নেই এই চোখে
আর দারুন ব্যথা এ্ই বুকে ।
একুশের চেতনারা আজ পথে বসে কাঁদে
একাত্তরও মূমুর্ষূ যেন কুচক্রীদের ফাঁদে।
ছবি-নেট
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



