১৯৫২ থেকে ২০১৫ সুদীর্ঘ সময়ে
কত কিছু বদলে গেছে ?
বেড়ে গেছে কত কিছুৃর দাম !
পরাধীনতার শৃঙ্খল খুলে গেছে
স্বাধীন দেশে স্বাধীন বেশে
মানুষের কি হলো শেষে?
ভেবে কষ্টে কাঁদে প্রাণ?
এদেশের মানুষের মাঝে
কত ভালবাসা ছিল যে মিশে
ইতিহাসে তা লিখা আছে।
কেন বিধি যে হলো বাম!
৮ই ফাল্গুনে ভাষা আন্দোলনে
এ দেশেরই পাঁচজনে
করেছিল জীবন দান ?
সেই জীবনের মূল্য কত!
সারাদেশ হয়েছিল উ্দ্বেলিত
এখনো তাদের সারাবিশ্ব করিছে প্রণাম।
একটি জীবনের মূল্য কত ছিল ?
তোমাদের কাছে এ প্রশ্ন শুধাইলাম।
শতজনের অকাল মরনে
দেশবাসীর অবলা প্রাণে হয়েছে কি ঝড় তুফান?
জানি সময়ের পরিক্রমায়
বেড়ে গেছে জিনিসের দাম।
বাড়েনি শুধু জীবনের মূল্য কানাকড়ি সমান।
আজ জীবনের মূল্য কতটুকু হলো ?
লাখো কোটি জনতার প্রাণে প্রশ্ন শুধাইলাম।
ঐ যে মরিছে অজানা কেহ
আমাদেরই কারো ভাই তিনিতো
এই মনেরে প্রশ্ন শুধাইলাম।
কত টাকা দরে ক্ষমতার মসনদে
নিজের ভাইয়ের জীবনটা বলি দিলাম।
সারাদেশের জনসাধারণ তোমাদের শুধাইলাম?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



