বিশ্বকাপের মত বৃহৎ আসরে তিনশতের উপর রান চেজ করে জেতা চাট্টিখানি ব্যাপার নয় । তেমনই একটি বিজয় ছিনিয়ে আনলেন বাংলাদেশের টাইগাররা । বাংলাদেশের পক্ষে সাকিব ছিলেন দিনের সেরা বোলার সবচেয়ে মিতব্যয়ী বোলার হিসেবে । তাশকিন তিন উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী । রুবেল ,মাশরাফি আর মাহমুদুল্লাহ হতাশা উপহার দিলেন। নাসির আর সাকির শুরুটা ভাল করলেও শেষটা ভাল হয়নি । ফলে স্কটল্যান্ডের রান হয়ে গেল ৩১৮। স্কটল্যান্ডের দৃষ্টি কোন থেকে বলতে গেলে সোয়েটজাারের অনবদ্য ১৫৬ রানের ইনিংসের উপর ভিত্তি করে ৩১৮ রানের চমৎকার একটি টারেগট ছুড়ে দেয় বাংলাদেশকে । এটি বিশ্বকাপে স্কটল্যান্ডের কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ সংগ্রহ আর একদিনের ম্যাচে ২য় সর্বোচ্চ সংগ্রহ ।
বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে হোচট খেলেন বাংলাদেশ ক্রিকেট টিম ।
মাত্র পাচ রানের মাথায় প্রথম উইকেটের পতন । তারপর অবশ্য বাংলাদেশের টাইগাররা একের পর এক কার্যকরি জুটি গড়ে ও ইনিংস খেলে জয়ের লক্ষ্যে এগিয়ে যান । ২য়,৩য়,৪র্থ ও ৫ম উইকেট জুটিতে যথাক্রমে ৫৭,১৩৯,৪৬ আর ৭৫ রানের দূর্দান্ত সব পার্টানারশিপের উপর ভিত্তি করে এই বিশ্বকাপের ২য় জয়টি ছিনিয়ে নেন বাংলাদেশের দামাল ছেলেরো ।
তামিম ইকবালকে বলবো আহত ব্যাঘ্র ক্রমাগত বাজে পরফরমেন্সের পর সময়মত ঠিকই জ্বলে ওঠলেন । বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৯৫(৯*৪,৬*১) রানের ইনিংস বেরিয়ে এলো তামিমের উইলো থেকে ।মাহমুদুল্লাহ খেললেন ৬২ বলে ৬২(৬*৪,১*৬) রানের চমৎকার একটি ইনিংস। বাংলাদেশ টিমের আসল বাঘ কিন্তু সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম মাত্র ৪২ বল খেলে ৬০(৬*৪,৬*২)রানের একটি ডিনামাইট ইনিংস উপহার দিলেন তিনি । বিজয়ী সমাপ্তি টেনেছেন বিশ্বের অন্যতম অলরাউন্ডার দেশের সেরা খেলোয়াড় বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান ।তিনি ৪১ বলে ৫২(৫*৪,১*৬) রান করে ও সাব্বির রহমান ৪০ বলে ৪২(৪*৪,২*৬) রান করে অপরাজিত থাকেন ।ফলে ১১ বল হাতে রেখে ৬ উইকেটের চমৎকার বিজয় পেল বাংলাদেশ ক্রিকেট টিম।স্কটল্যান্ডের ডেভে ৬৮ রানদিয়ে ২ উইকেট নিয়ে দলটির সেরা বোলার।বাংলাদেশের দিনে স্কটল্যান্ডের সোয়েটজার তার অনবদ্য ব্যাটিং, ১৫৬ রান(১৭*৪,৪*৬),এর সুবাদে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন ।উল্লেখ্য টসে জয়লাভ করে বাংলাদেশ দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং উইকেটে মাশরাফির সিদ্ধান্তটি দারুন যৌক্তিক প্রমানিত হলো । এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান চেজ করে জয়। সেই দৃষ্টিকোন থেকে বিজয়টি ইতিহাসের পাতায় ঠাঁই করে নিল । বাংলাদেশ ক্রিকেট টিম অচিরেই নতুন নতুন ইতিহাস গড়ে সফল টিমে পরিণত হবে এই প্রত্যাশা থাকলো ।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




