লাগামছাড়া ঘোড়া
বৈধ অবৈধ বুঝেনা কিছু দারুন হতচ্ছাড়া।
আদিম যুগের মত ,
অর্ধনগ্ন দেহ আর দিগম্বর যত্রতত্র।
নেই কোন শৃঙ্খল
কাজ কারবার নেই কোন মুখটা যে নিমফল।
নেই কোনা সীমা
পরওয়া নেই স্রষ্টার কোন জিহবার নেই কোন বীমা।
শালীনতা নেই চালচলনে
তুলনা নেই জনরোষ সৃজনে,
নেই কোন দর্শন ;
পরনিন্দা কুৎসা ছাড়া জীবনটাই যেন তার বিফল।
বলগাবিহীন ঘোড়া
তাদের কারণে হাজার জনে হয়েছেন বিষফোঁড়া ।
মুক্ত মনা নামে ইতর ভাষার নোংরামী কে মানে?
মদ জোয়া আর বিলাসব্যসন উপহার , এই সমাজের কতটুকু উপকার!
বিশ্বাসের দেয়ালে কারো যদি ফাটল ধরাতে পারো
শালিনতার আবরণে যুক্তির তলোয়ার ধরো ।
স্বাধীনতার নামে কেন অন্যজনের স্বাধীনতার শ্রাদ্ধ করো ?
কেন ঢেলে দাও বিষ ?
কত বিদ্বানে শেষ জীবনে করেছেন কুর্নিশ
ছিদ্রান্বষণে ব্যস্ত থেকে হয়েছো কি দরবেশ?
দেহ দূর্গন্ধ ভরা মানুষজনের বুক ঘৃণায় ভরা
তোমাতে চটেছেন বেশ ।
কুৎসিত ভাষা কুৎসিত মন ওসব ছড়াতেই বিদগ্ধ জ্ঞানীজন!
জাগতিক লোভে বিকৃত মন
ওসব করে হয়না কখন , বিশ্বমানবতার সেবা;
মুক্তিমানে ভক্তি সহকারে প্রাজ্ঞচিত্তে বিনয় সহকারে
সঠিক পথ প্রদর্শন ।
বস্তির মত আবর্জনা ছড়িয়ে ডাস্টবিনের ঐ কারাগারে
হয় কি কেহ মুক্তমন?
আদর্শে যদি সততা থাকে সুকর্মে থাকে মন
সকল মানুষ দলে দলে মন করিবে সমর্পন।
এই তো সেদিন আরবের রাস্তায়
মদের নহর বয়েছিল একটু ইশারায়।
এর জন্য তো ধরতে হয়নি তলোয়ার
সত্যের প্রতিষ্ঠা এই ভূবনে এভাবেই বারেবার।
মুক্তমনা সেই
সত্য বিশ্বাসে উজ্জীবিত সুশৃঙ্খল যেই ।
বলগাবিহীন ঘোড়া ইবলিশের খাস চেলা
সততার লেশমাত্র নেই জাহান্নামের ভেলা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




