ভালবাসার ক্রমাগত প্রচেষ্টাকে নির্লজ্জতা বলো না
বাধার প্রাচীর ভাঙার প্রবণতাকে ভেবোনা ব্যক্তিত্বহীনতা ।
অন্যের খেলতামাশার অপবাদ চাপিয়োনা ডানা ভাঙা শালিকের গায়
তোমার মতের গুরুত্ব দানকে ভেবো না কাপুরুষতা ।
তুমি চাইলেই থেকে যেতাম মাঝ রাত অব্দি তোমার সঙ্গ দানে।
তোমার না চাওয়ায় চলে গেছি আপন ঠিকানায় অানমনে
তবু তোমার পাশে থেকেছি মুঠোফুনের বার্তা হয়ে।
তবু চলে গেলে নিদারুন ছলনায়
নিয়ে গেলে হৃদয়ের জৌলুস অপার মহিমায়।
জানিনা কি লিখা আছে ভাগ্যের এপিটাফে
শুধু জানি মিথ্যের রাজত্ব রয়না চিরকাল
সত্যের নির্মম পরিহাসে মিথ্যেরা হয় বানচাল ।
ভালবাসার অপরাধে কি শাস্তি নিয়তির
স্রস্টা লিখেছেন ললাটে নিষ্ঠুর পৃথিবীর।
অবশেষে ভালবাসা অপরাধ হলে হলাম না হয় দোষী
হোকনা নির্লজ্জতা তবু ভালবাসি ভালবাসি।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




