এল খুশির ঈদ একমাস সংযম সাধনা শেষে
বর্ষা মাখা এই উৎসবে সব বিরহ যাক ভেসে।
টাপুর টুপুর পরছে মেঘ ছন্দ ছন্দ খেলায়
মৃদু মন্দ বইছে হাওয়া ভীষণ মধুর মায়ায় ।
আজকের এই দিনে
ছড়িয়ে পরুক আনন্দ সব খানে।
ধনী গরীব সবাই মিলে করবোরে উৎসব
থাকবে না আর কোন ভেদাভেদ করবো কলরব।
দরিদ্র মানুষটিও আজ যেন থাকে খুশিতে আটখানা
ধনীর ত্যাগে সবার মাঝে লাগুক আনন্দ ব্যঞ্জণা ।
তবে মনে রাখতে হবে
এই আনন্দ উৎসবে
হয়না যেন কেউ বিব্রত
কারো মনে লাগেনা যেন ক্ষত।
অনেক সাধনার রাত শেষে
আজ উঠেছে চাঁদ অবশেষে
খুশির বার্তা নিয়ে ,
আর সংযম নয়
আজকের দিন হবে শুধু
দারুন আনন্দ ময়।
এমন খুশির দিনে আজ হয়ে যাক পণ
এই পৃথিবীর সবে যেন সুখে থাকে সারাক্ষণ।
আবার এল ঈদ বর্ষ পরিক্রমায়
এমনি করে সাধনা শেষে আনন্দ সব মেলায়।
ঈদ মোবারক ঈদ,
সুখে থাকুন আনন্দে থাকুন সকল সুহৃদ ।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




