
তোমাকে ঘিরে রচিত রক্ষণ ব্যুহ ভেঙেছি কতবার
সেই স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছ বারেবার
কেন গো ধ্রুবতারা?
কী বলতে চাও অপসরা!!
আমি যেন অপ্রতিরোধ্য তোমার প্রেরণায়
আমি নিয়ত মেতে ওঠি ভাঙা গড়ার খেলায়
এক ছায়াপথ দূর গিয়েছি পেরিয়ে কবে
তোমার ঠিকানা কি হয়ে এল তবে?
কি বলতে চাও নীল আকাশের তারা?
আমি যেন তোমার মনের বনে নিমগ্ন এক সাধক
তোমার সুবিশাল অভিধানের নিবেদিত এক পাঠক !
কি বলতে চাও প্রিয়তমা?
আমি কি তবে ছুঁয়েছি তোমার সীমা !
মেঘের ভেলায় চড়ে পেরিয়েছি এক আলোকবর্ষ দূর
সকল আঁধার পেরিয়ে এনেছি নতুন ভোর।
জহুরীর মতন পরখ করে নিশ্চিত হয়েছো কিনা?
তোমাকে ঘিরে প্রাগৈতিহাসিক প্রতীক্ষা আমার সদা বহমান
খরস্রোতা মাতামহুরী নদীর সমান।
এখনো সময় আছে বিস্তর- বাজুক গোধূলীর সোনালি গান
কি কথা বলোগো অন্তরতমা?
কোন সে অভিধান !
আমি কেবলই তোমার অধিকারে একি তারই প্রমান !
স্মৃতির পাঠাগার ভেঙে বলো
ইতিহাসের পাতা উল্টিয়ে বলো
কতবার পড়েছি তোমার প্রেমে ?
কতবার দিয়েছো বাঁধা? কতবার আমি গিয়েছি ক্ষণিক থেমে?
ভরা পূর্ণিমার আলোক রশ্মি মেখে আসবে কি আমার প্রাণে?
এই নশ্বর ধরাধামে ।
স্মৃতির পাহাড় ভেঙে তাই কি সে কথা আনছো তুমি টেনে।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



