
পড়ন্ত বেলায় দারুন উৎসুক নয়নে
পরিপাটি সেজে সবে সমুদ্র দর্শনে
সূর্য ডুববে আগুনের মত রূপে
অথৈ সাগরের তৃষিত কোন বুকে।
তাকে দেখতে যেতে হবে
তাই মানুষের ভীড় লাগে।
তার রুপের আগুনে জ্বলে গেছে পথ ঘাট
প্রচন্ড পরাভবে তার কেবল কষ্ট কষ্ট পাঠ ।
তাই উৎসুক সবচোখ কেবলই চেয়ে রয়
কখন ডুববেন সূর্য রাজা নিদারুন অসহায়।
আনন্দের সীমা নাই
অস্তরবি ঘিরে সবে উৎসবমুখর তাই।
আনন্দময়ী প্রাণ তাই করছো কলতান
রবির পতনে মনের গহীনে
গুনগুনিয়ে গাইছো কেবল গান ।
ভেবেছো কি কভু প্রাণে ?
ভর দুপুরের ক্ষিপ্ত রবির অবদান কোন খানে?
সে যে শক্তির আঁধার-তিমির হারার;
নিজেকে পুড়িয়ে হয়েছে নিঃশেষ,
মানবের কল্যাণে জীবনের অনুদানে
বিলিয়েছে শক্তি অশেষ ।
উজাড় করে সব দিয়ে,
সে যে বিদায় বেলায় সেজেছে সবরূপ নিয়ে
বিলিয়েছে বিনোদন !
গোধূলীর আলো গায়ে সে যে স্বপ্নের আলোড়ন ।
সূর্যমুখী শেষ কর খেলা তব
বেদনা দূরে ঠেলে আনন্দ দানো নব নব।
সূর্যের মত নিজেকে বিলিয়ে স্বপ্নের মত রঙে
এ জীবন পূণ্য করো আনন্দ বিনোদনে ।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



