
নারী তুমি কাঁদতে জানো
মরুভূমি ভেজাও জলে;
নারী তুমি শাখের করাত
দিগ্বিজয়ী মোহের তলে।
ছলনার সাত সকালে সূর্য ডোবাও
বিকেলে আকূতি ভেঙে সূর্য ওঠাও
যাদু তুমি কেমন মধু ঢাল প্রাণে
বধু বেশে অবশেষে যাও কোন উঠানে ?
যেমন খুশি তেমন সাজো দুনয়নের সমুখপানে
ভোরের বেশে ঘোরের নেশে কোন স্বপনে আপনপ্রাণে?
সাত যুবকের বুকটা ফাটাও বাঁকা ঠোঁটে
কোন বাগানে তোমার সনে রক্তজবা গোলাপ ফোঁটে?
নারী তুমি কোমল মনে প্রেমের বনে
নারী তুমি মায়ার মেলা রঙিন মনে ।
নারী তুমি সৃষ্টি করো ভাঙো গড়ো হাজার উঠুন
নারী তুমি বাজাও বীণা ইচ্ছে মতন যখন তখন।
নারী তুমি কেমনে হাসো কেমনে কাঁদো তুমি জানো,
নারী তুমি সাত জনমের আঁধার ঠেলে আলোক দানো।
নারী তুমি মায়ের রূপে সবার উপরে বোনের মত স্নেহের সীমা,
নারী তুমি অপ্রিয় সব ব্যথা ঘেরা জোছনা ভরা এক প্রিয়তমা ।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




