somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সাম্প্রতিক হিন্দুকুশ ভূমিকম্প ঃ সাইসমিক মাইক্রোজোনেশন না কি ভূমিকম্প পূর্বাভাস !

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মরনঘাতি ভূমিকম্পের ২য় দিন আজ । প্রশ্ন হলো আজকের দিনটি কি শুধুমাত্র ভূ-তাত্ত্বিক ঘটনা ঘটে যাওয়ার একটি দিন মাত্র । অথবা আফগান এবং পাকিস্তানী মানুষ এই দিনটিতে কি ভাবতে পারছে তাদের বাড়িঘর ,হাসপাতাল ,বিদ্যালয়গুলো ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ করাল গ্রাস মুক্ত করে নির্মাণ করা সম্ভব ছিল।

উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ করছে ঠিক সেই সময় ভূতত্ত্ববিদরা হিন্দুকুশ ভূমিকম্প সংঘটনের প্রকৃত কারণ জানার জন্য আলোচনা শুরু করেছে । আমরা চেষ্টা করবো সমস্ত তথ্য যাচাই করে শ্রেয়তর ভূমিকম্প পূর্বাভাস করা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী ঝুঁকির পরিমান নির্ধারণ করা ।

একজন তরঙ্গ বিশেষজ্ঞ ভূমিকম্পের থেকে প্রাপ্ত তথ্য সমূহ থেকে অধিকতর অভিজ্ঞতা অর্জন করতে পারে। এটা সুস্পষ্ট যে সমস্যা নিয়ন্ত্রণ তরঙ্গের ফলে সৃষ্ট একটি মাত্র পিক থেকে মেটানো সম্ভব নয়। বাস্তব পক্ষে একটি পরিপূর্ণ তরঙ্গ প্রবাহ ঘটে থাকে । (Charles Francis Richter ২৭/১০/২০১৫ )

একটি দূর্গম এলাকায় উদ্ধারকর্মীদের ভাঙা সড়ক ,ল্যান্ড স্লাইড এবং রেবল এর মধ্য দিয়ে চলতে হচ্ছে । আফগানিস্তানে ৭৬০০ বাড়ি ধ্বংস প্রাপ্ত হয়েছে এবং উত্তরপূর্ব আফগানিস্তানের একটি প্রত্যন্ত এলাকায় হাজারেরও অধিক আহত মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে ।

২০০৫ সালে ঘটে যাওয়া ৭.৬ মাত্রার ভূমিকম্পটির ব্যতিক্রমে এবারের টির উৎস ছিল গভীরতর ফলে ক্ষতির পরিমাণও হয়েছে কম ।২০০৫ সালের ভূমিকম্পের উৎস ইপিসেন্টার থেকে মাত্র ৬ মাইল গভীরতায় । কিন্তু গতদিনের ভূমিকম্পের উৎস ইপিসেন্টার থেকে প্রায় ১৩০+ মাইল গভীরতায় ।


মানচিত্র : হিন্দুকুশ পর্বতমালার ট্রপোম্যাপ

আফগানিস্তান- পাকিস্তান টেকটোনিজম

সম্প্রতি ৭.৫ মাত্রার হিন্দুকুশ ভূমিকম্পটি অত্র এলাকায় গত শতাব্দিতে ঘটে যাওয়া প্রধানতম ভূমিকম্প ।ভূমিকম্পটি ঘটেছিল রিভার্স চ্যুতির ইপিসেন্টার থেকে ১৩০ মাইল নীচে। রিভার্স চ্যুতির ইপিসেন্টার থেকে ১৩০ মাইল গভীরতায় ।রিভার্স চ্যুতিটি ভারত এবং ইউরেশিয়ান প্লেটের কনভার্জেন্ট পরস্পর সম্মুখ চলন থেকে উদ্ভুত । এটি প্রতিবছরে ৪০ মিলিমিটার মুভ করছে ।কনভারজেন্ট মুভমেন্ট শুরু হয়েছিল ১০০ মিলিয়ন বছর আগে যখন ভারত প্লেট ভেঙে গন্ডোয়ানা মহামহাদেশ থেকে আলাদা হয়ে উত্তর দিকে চলতে শুরু করে যতক্ষণ না ইউরেশিয়া প্লেটের সঙ্গে ধাক্কা খায় । এবং সেটি প্রায় ৫৫ মিলিয়ন বছর আগের কথা ।বর্তমানে ভারত প্লেটটি ইউরেশিয়া প্লেটের নীচে দেবে যাচ্ছে ।ফলে নিকটবর্তী উত্তরের পর্বতসমূহ উত্থিত হচ্ছে। থ্রাস্ট চ্যুতি (thrust fault) হয়ে এলাকাটি অস্থিতিশীল করে দিচ্ছে ।দুই মহাদেশীয় প্লেটের সংঘর্ষে হিমালয় এবং হিন্দুকুশ পর্বমালার সৃষ্টি এবং সাম্প্রতিক ভূমিকম্পের উৎপত্তির কারণ ।


ছবি ঃ কনভার্জেন্ট বাউন্ডারী

সৌভাগ্যক্রমে মাঝারি গভীরতায় ভূমিকম্পটি ১৩০ মাইল পুরু স্তর অতিক্রম করে উপরে আসায় অনেক শক্তি হারিয়ে ফেলে । ফলে ক্ষতির পরিমান হ্রাস পেয়েছে । কম গভীরতায় সমান মাত্রা ও প্রকৃতির ভূমিকম্পে ক্ষতি হতো অনেক বেশি ।

আফগানিস্তান ভূমিকম্পের ভবিষ্যত


সাম্প্রতিক ভূমিকম্পটি ভূগর্ভস্থ অবকাঠামোগত পরিবর্তনের ফলে সৃষ্ট যার প্রভাব কিছু সময় বিদ্যমান থাকবে। সাম্প্রতিক ভূমিকম্পের ১৫০ মাইলের মধ্যে ৭+ মাত্রার ভূমিকম্প সংঘটনের ঘটনা আছে । ভূমিকম্পগুলির উৎপত্তির কারন একই প্লেটের ক্রমাগত মুভমেন্টের ফলে সৃষ্ট যেটি চলছে প্রায় ৫৫ মিলিয়ন বছর আগে থেকে এবং এটি চলতে থাকবে দৃশ্যমান ভবিষ্যতেও ।দূর্ভাগ্যজনক হলেও কথাটি সত্য যে ভূমিকম্পের দিন মাস এমনকি বছর নির্ধারণ করা অসাধ্য প্রায়। অনেক গুলি ভূমিকম্পের পূর্বাভাস হয় ভুল হয়েছে অথবা শতবছরের ব্যবধানে সংঘটিত হয়েছে ফলে মানুষের খুব কম কাজে এসেছে ।



আফগানিস্তান ভূমিকম্পের ব্যাপারটি সুস্পষ্টভাবে জটিল। একটি ভূমিকম্পের সঠিক পূর্বাভাস নিরূপনের জন্য সংলগ্ন শিলার উপর কার্যশীল টেনসাইল ফোর্স ,বহুমুখী স্ট্রেসের সমন্বয়, স্ট্রেস সঞ্চালনের ক্ষেত্র এবং অন্যান্য বিষয়গুলি সম্পর্কে সম্যক ধারনা থাকতে হবে । এ সমস্ত উৎপাদগুলি প্রায় ১০০ মাইল গভীরতা পর্যন্ত বিবেচনায় আনতে হবে ।

যেহেতু ভূগর্ভস্থ উপাত্ত সমূহ ভূমিকম্প বিষয়ক জ্ঞানকে সমৃদ্ধ করে । এটি চলমান তরঙ্গ চিত্রের কার্যকর পূর্বাভাস মডেল বিনির্মানে সহায়তা করবে । পুরো পৃথিবীকে একটি গ্লোবাল ভিলেজ হিসেবে ধরলে এটি মানবজাতির জন্য সুনিশ্চিৎ মঙ্গল বয়ে আনবে । তাছাড়া উক্ত কনভারজেন্ট সীমায় কার্যরত চ্যুতির কারণে সৃস্ট ভূমিকম্প বাংলাদেশসহ পুরো উপমহাদেশে ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। সেই বিবেচনায় এটি আমাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে ।

তাই সাইসমিক মাইক্রোজোনেশন ম্যাপ করে স্থাপনা নির্মান ধ্বংসযজ্ঞ রোধে বেশি কার্যকর ভূমিকা পালন করবে । এটি সহজসাধ্য ।অপরপক্ষে ভূমিকম্প পূর্বাভাস ব্যাপারটি বলতে গেলে অসম্ভভ প্রায় ।

তথ্যসূত্র ও ছবি নেট ।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৪
৩২টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×