
একজন রাজা ভাগ্যবান
তার দুই রানী —জানের জান!
রূপে গুণে তারা অপ্রতিদণ্ডি
তবু ঝগড়াতে তারা করেনা সন্ধি।
একজন পুতুল মোমের মত
অন্যজন শাদা কাশফুলের মত ।
রাজা বেচারা নেই তার কোন গুণ
তবে মনটা তার খাঁটি সোনা যেন কাঠ সেগুন।
রাজা ভাল ঠিকই বাসেন রানীদের
তবে খানিক বিব্রত— ঝগড়া যে তাদের।
এমনিতে তারা লক্ষীসোনা
রাজার সান্নিধ্য চাওয়ায়
কেউ কাউকে দেয়না ছাড় রাজার সান্নিধ্য পাওয়ায়।
এ নিয়ে দুই রানীর নিত্য বিবাদ
এভাবেই রাজা সাহেবের জীবনের হিসাব ।
এক রানী ছেড়ে দিয়ে আরেক রানী রাখতে
রাজাসাহেব পারেন না একদম থাকতে ।
দুজনের বিবাদ নিয়ে রাজার বুকে সুখ নেই
কেন রানীদ্বয় পারেনা মিলে মিশে থাকতেই !
একরাজা দুই রানী,
রাজা নিয়ে টানাটানি;
রাজা সাহেব ভালবাসেন সুখ পাখি আঁকতে
তবু তিনি অক্ষম একজনকে ছাড়তে ।
প্রশ্ন একটাই
রানীরা কত ভালবাসেন
রাজার সুখকে!
ভালবাসা গভীর হলেই
পারবে তারা একসঙ্গে থাকতে।
দিনে দিনে তাদের ভালবাসা বেড়ে যাক
দুই রানী নিয়েই রাজা মশাই সুখে থাক ।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




