
এত মানুষের ভীড়ে
পুরানো দেয়াল ঘেষে স্মৃতির মন্থন
মাঠে সবুজ ঘাসে ।যেখানে উৎপত্তি হয়েছিল স্বপ্নের ।
যেখানে আজও মিশে আছে ঘ্রাণ মায়া ও কুহেলিকার।
বদলে গেছে অনেক কিছু ! বদলে গেছে রাজপথ ।
তবু পুরানো স্মৃতি ঘিরে মনের গহীনে হয়ে গেল উৎসব ।
সেই কাকটি আজ বেঁচে নেই যেটি বিব্রত করেছিল কোনো এক তরুনের নতুন পোষাক ।
সেইদিনের মুক্তবলাকা আজ গৃহবন্দী ...।
রাজপথের শ্লোগানও ভাষা বদলেছে।
পুরানো বোতলে একই বিন্যাসে নতুন শ্যাম্পেইন ।
আজও তরুণ-তরুণীর একইরকম উচ্ছ্বাস ।
আজকের প্রিয়জন চাইলেই সঙ্গী হতে পারতো ।
অতীতে যা হয়নি তার মঞ্চায়ন করে নতুন কোন স্বপ্নের গন্তব্য লিপিবদ্ধ হতে পারতো ।
হয়তো ছুঁয়ে দিতাম লাল নীল শাদা স্বপ্নের চোখ।
অথবা চারুকলার শিউলিতলায় ঠোঁট থেকে কিছু প্রেরণা খুঁজে নিতাম ।
চুলগুলো এলোমেলো করে কষে ফেলতাম অসমতার সমীকরণ ।
এক হয়ে যেতাম ফুল আর প্রজাপতির চির পরিচিত কোন রূপে ।
হারিয়ে যেতাম শতাব্দীর শ্রেষ্ঠতম প্রেম মন্থনে ।
হেঁটে যেতাম দূর থেকে দূরে হাতে হাত রেখে মায়ার বন্ধনে ।
কিছু ব্যবধানের সলিল সমাধী হতে পারতো ।
কিছু চাওয়া পূর্ণতা পেত ।
হয়তো ধরে ফেলতাম অনুভূতির মেরুদন্ড ।
ফুল গুজে দিতাম খোঁপায় ।
বুকের সঙ্গে লেপ্টে নিয়ে হৃদপিন্ডের প্রতিটি স্পন্দনের হিসেব হতে পারতো ।
হয়ে যেতে পারতো দৌড় ঝাপ ।
প্রতিটি কম্পনের ষড়লিপি পূর্ণতা পেত ।
ভেবেছি শত মানুষের ভীড়ে তবু মানবিক নির্জনে
কারণ অনুভূতির প্রচণ্ডতায় হারিয়ে যায় ব্যস্ত শহর রাজপথ ।
হেঁটেছি বিস্তর স্মৃতি বুকে নিয়ে একা।
চাইলেই সঙ্গী হতে পারতে ।
নতুন ইতিহাসের জন্ম হত আজ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




