আমরা করেছি কমেডি এক
বলেছি সবাইকে
দেখরে দেখ ।
ভেবেছে সবাই উদ্ভট কান্ড
সন্দেহের বেড়াজালে
কত কিছু ভাবে লোক ।
সত্য সে তো বহুদূরে
ভাবছে সব অদ্ভুত ।
বোকার দল অনুমানে
কত কিছু ভাবছে!
আসলে সব মিছে
আকাশ কুসুম করছে।
এ হাত ছুঁয়নি কোন অপবিত্র আত্না
এ যেন পবিত্র জমজমের পানিটা ।
এক ভাই এক বোন
বোকা সবাকে বানালো
মিথ্যে গল্পে পাড়াটা কি ভাবলো ।
আরও কত মজার ঘটনা হবে রে
বুদ্ধির ঢেঁকি কৌতুহলী জনরে ।
ঢাকার লাড্ডু ভেঙে খাবে অন্যে
তাই নিয়ে কত কিছু করছে হয়ে হন্যে ।
কোন এক বুদ্ধিমতী বুদ্ধির খেই হারিয়ে
ঝামেলা দুইহাত দিয়েছে বাড়িয়ে ।
দেখা যাক আছে তার কত গুণ
পরিস্থতি সমালানোতে কতটুকু পটু সে ।
কি সে লাভ কি সে লস যে জন জানে না
সেই জন প্রতিষ্ঠানের কোন কাজে লাগবে না।
গোপনে গোপনে গড়া যায় পাহাড়
যার আছে ভবিষ্যৎ তার পিছনে শত্রুর বাহার ।
করে দেবে ভীষণ ক্ষতি মিলে সকলে
রাজ্যের প্রচেষ্টা যাবেই যাবে বিফলে ।
বলছি যা হয়েছে ছিল শুধু রম্য
বোকার দল ধোকা খেয়েছে হয়নি বোধ গম্য ।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




