
একটি লাভিং বার্ড উড়ছে
মাতৃভাষা বাংলায় কত কথা বলছে ,
বাঙালিয়ানা গায়ে মেখে সারাজাহান ঘুরছে ।
ছোট গল্প কবিতায় রকমারি ছবিতে
ফিচার ভ্রমন কত কিছু আছে যে!
জনমত গড়তে নেই তার তুলনা
প্রাণ খোলা হাসিতে করে রম্য রচনা।
নানা মুনীর নানা মত করেছে সে অনুমোদন
মুক্তমনা পাখিদের এখানে অবাধ বিচরণ।
একটি পাখি স্বপ্ন আঁকি কত কথা বলেরে
টক ঝালমিষ্টি কত যাদু মনেরে।
দেখতে দেখতে কেটে গেল সুদীর্ঘ দশবছর
পাখি সে তো উড়ছেই নেই ভয় নেই ডর।
কত বাঁধা কত ধাঁধা বীরদর্পে মাড়িয়ে
সামহুয়ার ইন বাংলা ব্লগ আর সবাকে ছাড়িয়ে।
আরো কত মাইল ফলক করবে সে অতিক্রম
সামহুয়ারইন বাংলা ব্লগ উড়ছে- উড়বে হবে না তার ব্যতিক্রম।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




