একটা কষ্ট পাহাড়
একটা কষ্ট ছবি
একটা কষ্ট আহার।
একটা কষ্ট ঘড়ি।
একটা কষ্ট ধারণা
একটা কষ্ট প্রতারনা।
একটা কষ্ট দেয়াল
একটা কষ্ট বাড়ি
একটা কষ্ট আঁখি।
একটা অশ্রু নদী সহিতে নারি।
একটা কষ্ট পথ
একটা ছোট্ট দীপশিখা
কতদূরে মানবিকা আবাস তোমারি।
ফেসবুক এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম। রোহিঙ্গা নির্যাতন কেমন লাইভ টেলিকাস্ট হলো। আর তৎক্ষণাৎ এত মানুষ জানলো ফেসবুক না থাকলে সেটা সম্ভব হতো না। কোটা আন্দোলনের রগকাটা এশা , এশার গলায় জুতার মালা তৎক্ষণাৎ ভিডিও প্রচার আর আমার মতো নবীশের কাছে তার চলে আসা শুধু ফেসবুকের কল্যাণে সম্ভব হয়েছে। তৎক্ষণাৎ আবার এশাকে রক্ষা করার নীল নকশা ও প্রচার হয়ে গেছে। উল্টো জনসমক্ষে ফেঁসে গেলো ঘৃণ্য চক্রান্ত এবং কারিগর কারা। ফেসবুক এখন এতটাই শক্তিশালী গণমাধ্যম। এর খারাপ দিক ও কম নয়। ঘরের খবর ঘরের শত্রু বিভীষণ ঘরের এবং বাইরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ফেসবুক উইন্ডো দিয়ে। ফেসবুক কল্যাণের সঙ্গে অকল্যাণ ও করছে। ঘর ভাঙছে ঘর গড়ছে। রোমিও জুলিয়েট এর বিখ্যাত উক্তি মিথ্যা ছড়িয়ে পড়ে দ্রুত সত্যের তুলনায়।
সত্যি প্রকাশ হতে হতে দুজনের মৃত্যু ই হয়ে গেল। তাই খবর পেয়েই বিশ্বাস করতে নেই। নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করেই সিদ্ধান্ত। পৃথিবীতে বন্ধু র সংখ্যা খুবই কম। নিজের স্বার্থ সিদ্ধি করাই মানুষের ধর্ম। তাই সাধু সাবধান।কথায় আছে না মার চেয়ে মাসির দরদ বেশি। ব্যাপারটি ভাবতে হবে কে মা আর কে মাসি। ভালো বাসার মানুষ একদিকে সারা পৃথিবী অন্যদিকে। মিথ্যে প্রলোভন এ পা দিলেন তো মরলেন। প্রধানমন্ত্রীর কোটা বাতিলের সিদ্ধান্ত সঠিক। যারা বিপক্ষে বলেছেন তাদের আয় রোজগার কমে যাচ্ছে ধরে নিতে হবে। প্রধানমন্ত্রী কেবল আবেগী নন কোটা বাতিল তার বিচক্ষণ রায়। স্বার্থান্বেষী মহল এ ক্ষেত্রে তার জন্য বাঁধা হয়ে দাঁড়াতে পারে। গোয়েবলসীয় রাজনীতির দিন শেষ।ব্যক্তির চেয়ে দল বড়। এশা কালার হলেন। বহিষ্কার হলেন। কিছু দুষ্টু লোক এশা কে পুরস্কৃত করলেন আওয়ামী লীগ কালার হলো।এক রগকাটা এশা লীগের গলা কেটে দিল। একজন মানুষ ।মনে রাখতে হবে ফেসবুক এখন শহরের গন্ডি পেরিয়ে পল্লী এলাকায় পৌঁছে গেছে। সব গুমরে ফাঁস হতে সময় লাগে না। দেশে মানুষের সঙখা বেশি। চাটুকার নগন্য।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





