ছলনাময়ী, আমি যে কেবলই তোমার ধ্রুব
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখনো সময় আছে
পাহাড়সম দৃঢ়তা নিয়ে
আমি আছি-
যতই রাখো অনাদরে
আগেও ছিলাম তেমন
রাত ভর আমার উপর
যতই করো ঝগড়া ঝাটি
প্রত্তুত্তরে বলেছি আমি আছি।
কতোবার মেরেছো তালা!!
ভালোবাসার খোলা জানালা-
নতুন আমি একই জানালায়
কড়া নেড়ে আবারও বলেছি
ওগো আমি তোমারই আছি!!
মনে নেই সে কথা,
ওগো মোর প্রিয়তমা
যদিও নতুন নামে তুমি
আমি তোমারই আছি।
মদিরা করিনা পান,
করিনাকো ধূমপান,
হৃদয়ের মাঝে তোমারে লয়ে
করি অবাক জলপান।
একদিন আকাশ ছুঁয়ে দেবো,
একদিন ছুবো অথৈ সমুদ্র,
যতই ভাবো কোমল আলো
সে কেবল তোমার তরে!
আমি যে প্রখর রৌদ্র
ছলনাময়ী, আমি যে কেবলই তোমার ধ্রুব ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন