ঐ যে ননীর পুতুল দল
যাচ্ছে করে ভুল অনর্গল।
ভিক্ষের থলি হাতে করছে হট্টগোল।
তারা নাকি মুক্তি যুদ্ধার সন্তান
দাবী তাদের রাজাকারের সন্তানেরা
যেন না পায় কোন স্থান
বিসিএস পরীক্ষায়।
রাজাকারদের মতো তাদের কথা।
আমরা জানি,
কর্ম হোক ভালো
যদিও তাদের জন্ম যথাতথা।
রাজাকার করিয়াছে মহাপাপ
সন্তানের কি দোষ তাতে?
তাই বলি
মেধা দিয়েই হোক যাচাই
চাকুরী পরীক্ষাতে।
নিজেদের তরে করিলে দাবি
কোন নিন্দা নাই,
পরের ন্যায্য যাত্রাভঙ্গ দাবি
করে কেবল দূরাচারিরাই।
নারী চায় না জেলা চায়না
মুক্তি যোদ্ধা সন্তানে চায় কোটা????
হায় কেমন ভীতু জন্ম দিলো
বীর মুক্তিযোদ্ধারা !!
কতজনে সার্টিফিকেট আজও তুলে নাই
মন থেকে তাদের তরে শ্রদ্ধা জানাই।
লক্ষ প্রাণের ত্যাগে পেয়েছি স্বাধীনতা
তার তুলনায় ক্ষুদ্র এ ত্যাগ
বাতিল হোক কোটা।
,,,.........
আমি লিখি না কবিতা। কে লেখালো কবিতা? কবিতা আমার স্বাধীনতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





