কে তুমি হে কবি
আমারে লয়ে লিখিছো কবিতা
আমি তো নহি গুরুদেব কবি অথবা বিদ্রোহী নজরুল।
ভালোবাসিয়া যারে বাঁধিতে পারিনি ঘর
কষ্ট লাগে প্রাণে এই ভাবিয়া অবনীর পরে
ভালোবাসাই বুঝি ভুল।
তাঁর বিহনে শূন্য ভূবনে
কাটাইছি বেলা কত না আনমনে
দুঃখ লয়ে প্রচণ্ড অভিমানে
তপ্তমরুর বুকে।
কে তুমি হে কবি
লিখিতেছো কবিতা এই অভাগাদের নিয়া,
কতো ভালোবাসার আধার তুমি!
আমি হইতেছি হয়রান তা খুঁজিয়া খুঁজিয়া!
তোমাদের ভালোবাসায় সিক্ত হইয়া
আছিগো আমি বেঁচে আজো এই অবণীর পরে
কবিতা লিখিয়া লিখিয়া।
কে তুমি হে কবি
বাসিতেছো ভালো মুরে-নিস্বার্থ ভালোবাসা
শ্রদ্ধা জানাই তোমায় এই কবিতাখানি লিখিয়া।
...…...........
উৎসর্গ: সনেট কবি, লিখিলাম কবিতা তাঁরে ভালো বাসিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

