চাকুরীর বাজারে দেখি যে মেধাহীন লোকে
চাকুরী লভিয়া তারা সবে আছে মহাসুখে
কাগজের মেধাবীরা বোধ হয় মেধাবী না!
এই নিয়ে চলে তাই সুবিস্তর গবেষণা।
চাকুরীর পরীক্ষায় কেন . ব্যর্থ ষোল আনা?
দিনরাত ভেবে ভাবনার যে জট খোলেনা।
তাহলে কি মেধাবীরা ঠিক. করে না সাধনা?
দ্বাররুদ্ধ করে তারা পড়িতেছে নিরলস
গবেষণায় দেখা গেল মেধাবীর নেই দোষ,
কোটাপ্রথার বলি তারা এটাই তো ঘটনা।।
দেশপরিচালনায় তাই আজ ব্যর্থ তাঁরা
উন্নয়নে ফেল মেরে আজ-জাতি দিশেহারা।
ছাত্রজনতার দাবী তাই কোটা সংস্কার
দেশের প্রয়োজনে তা এখনই দরকার।
কবিতার মাঝে তাই করি এই আবদার
এখনই কর হে বিনাশ সকল কোটার।
...................................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

