
পূর্ণিমা রাতে
মেঘে ঢেকে গেছে চাঁদ
থেকে থেকে সে উঠিতেছে জেগে,
তিমির আঁধার কেটে কেটে ডুবসাঁতারে
ভালোবাসার তরে তার
হলো বুঝি সাধ।
বৃক্ষরাজি ঢলিতেছে ঘুমে
থমকে গেছে সময়-
আলোআধারির এমন মায়াবি রাতে একেলা
কেমন করে কাটে সময়?
ভেবে ভেবে কাটে বেলা
প্রিয়তমাগো, তোমাতে আমাতে
হতো যদি মধুর পরিণয়!
এই মুগ্ধ দু’নয়নের পাতায়
তোমার ঐ কাজলকালো চোখ,
স্বপ্নের প্রদীপ দিলো জ্বেলে
দুরু দুরু কাঁপে ভীরু বুক;
মিলনমন্ত্রগানে।
আজিকে রাতে
চলো ভিজি দু’জনে,
বৃষ্টির জলে ভিজিতে ভিজিতে আমাদের পই পই ভালোবাসা
রুপোলি জোছনায় ফাগুনের আগুনে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
