
ভাসাও যদি নদীর জলে
দুঃখ তুমি পাওগো- দুঃখ তুমি পাও।
বেদনার বেনাজলে—
তোমার কাজলকালো দুনয়ন যদি ভাসেগো
সহিতে নাহি পাইগো,
জলে ভাসা খোঁপার ফুল তুমি খোঁপায় তুলে নাও গো,
খোঁপায় তুলে নাও।
সুগন্ধি তেল মেখে তোমার দীঘল কালো কেশে
হাওয়ায় হাওয়ায় সুবাস তুমি ছড়াওগো
সুবাস তুমি ছড়াও।
ভালো বাসার ফুল তুমি খোঁপায় তুলে নাও।
রেখোনা অনাদরে ভালোবাসাটারে
তাঁরে বুকে জড়িয়ে নাও গো
কাছে টেনে নাও।
তোমার নাকের সোনা সেতো চাঁদের কণা
নাকে পরে নাও গো তারে রেখোনা অনাদরে
তোমার খোঁপার বাঁধন করিয়া যতন
ফুল খোঁপায় তুলে নাও
ফেলনা আর জলে তারে অবহেলে
ভালোবাসার ফুল বুকে জড়িয়ে নাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

