লওগো অবসর ও রূদ্ধ কপাট খোলো
০২ রা জুন, ২০১৮ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লওগো অবসর 
ক্ষণিকের অবসর লওগো সখি
কর্ম যজ্ঞ থেকে—
প্রতিক্ষার দহনে পুড়ছি যেন
প্রাগৈতিহাসিক কাল থেকে।
থাকে যদি মোর অপরাধ—
করোগো মোরে ক্ষমা,
খোদার কসম ভালোবাসা নহে অপরাধ।
মিনতি করি অনন্ত প্রতীক্ষার করগো অবসান,
ভালোবাসার অর্ঘ্য সখি করোগো মোরে দান।
ভালোবাসার কতো কথা জমাটবাঁধা এই বুকে
একসাগর তৃষ্ণা যেন জমেছে মোর চোখে।
তোমায় ভালোবাসবো বলে আছি যে কৌতূহলে
ভালোবাসা মম উছলিয়া ওঠে যৌবনের অনুরাগে।
তোমার মনের গোপন কুঠুরিতে দাওগো মোরে স্থান
অঙ্গ আমার যায় জ্বলিয়া করিতে সেথা স্নান।
রহিতে পারিনা, সখি সহিতে পারিনা,
তোমার তরে আমার মনে পুঞ্জীভূত প্রেম
যেন আজি খোলা আসমান। রূদ্ধ কপাট খোলো 
নিজেকে কেনো আড়াল করো ?
মেঘলা রাতে মেঘের আড়ালে
লুকোনো চাঁদের মতো।
আদরিনীগো এই উতলা মন
অশান্ত এখন, শুধু তোমার লাগি,
আছে জেগে রুপোলি চাঁদ আর আমি জাগি,
সাগরের বুকে জেগে উঠা দ্বীপের মতো।
যেমতি যৌবন জাগে ভরানদীর বাঁকে বাঁকে
সজনী গো তেমনি অনন্ত যৌবনা তুমি যৌবনের অনুরাগে।
দু'চোখে মোর লেগেছে যে নেশা,
নিশিদিন সেথা কেবল তোমার অন্বেষা।
এমন বাদল দিনে, তৃষ্ণা লাগিছে মোর প্রাণে,
খেলিবো প্রাণের খেলা তোমারে বুকে লয়ে
ভ্রমরের গুঞ্জনে।
ভোরের রবির মতো তুমি হওগো প্রকাশিত
মোর হৃদয়ের গগণে নিত্য অবিরত।
রূদ্ধ কপাট খোলো সখি সহিতে পারিনা আর
গগণ ফারিয়া বলো হে— আমিই মরদ তোমার।

সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্রমানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের...
...বাকিটুকু পড়ুন
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন