
তৃতীয়নয়ন অন্ধ বলে করছে পাপাচার
ওগো দয়ালু তাদের দিলে ঢালো বিবেকের আলো
তবু তাদের ক্ষমা করো এইবার—
ঐ যে মাতাল মদিরার কারবারি,
অর্থের লোভে অন্ধ হয়ে পাপের কান্ডারী—
মদের নেশায় বুদ হয়ে সব করছে পাপাচার,
পরপারে তোমার কাছে ও দয়ালু আছে তার বিচার।
ঐ যে মাতাল মদিরার কারবারি,
তারও তো সংসার আছে;
পূণ্যের আলো ওগো দয়ালু ঢালো তাদের মনে,
প্রর্থনা তাই করিতেছি এই ক্ষণে,
কুন ফায়াকুনের মালিক স্রষ্টা তোমার কাছে ।
বিচার দিনের মালিক তুমি
জানিনা আজ কোন সে বিচারে—
ক্রসফায়ারে যাচ্ছে জীবন নির্বিচারে।
কতোপরিবার অসহায় আজ করিতেছে আহাজারি
সহায় তাদের গেছে মরে বলে কাঁদিতেছে তারা
যেন আকাশ বাতাস ফারি।
ঐ রাজাকার যায়
ঐ রাজাকার যায়,
ক্ষমতার তোষামদে বেহায়ার মতো ছুটে
কোন লজ্জা নাই—
আপামর জনতার অধিকার নিয়ে,
মিথ্যে প্রহসন করে তারা মসনদে গিয়ে।
নিজের গুণ আর অন্যের দোষ
এই গেয়ে পশুদের নেই কোন হুশ।
অন্যায়ের প্রতিবাদ করিলে মারে তারে ঢুশ।
এক দেশ, এক ভাষা, একই পতাকা
এরই মাঝে বিভেদ টানিয়া কোন্দল রচনায় তারা মস্তপাকা।
বিচারের নামে তারা করে প্রহসন,
কে বলে মানুষ তাদের রাজাকার সেই জন।
অপরের স্বার্থ জলাঞ্জলী দিয়ে
সতত ব্যস্ত তারা নিজস্বার্থ নিয়ে।
দেশে ক্ষতি দশের ক্ষতি করে খোঁজে নিজের শুধু লাভ
ঐ রাজাকার যায় তার করো হে মন্ডুপাত।
ঐ রাজাকার যায়,
মুখে তার জনসেবা—গরল অন্তরায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

