কবিতো কীট পতঙ্গ কেবলই
১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতার চাদরে ঘুমিয়েছি কতরাত
কবিতার সুধা নিত্য করেছি যে পান
চলার পথে কবিতা নিয়ে
সদা উন্মত্ত এ হৃদয়
চুম্বনে সিক্ত করেছি মম তৃষিতো অধরখান—
কতো যে ছলনা অমূলক রটনা
কৈফিয়ত দিতে দিতে গেছে কেটে
সুদীর্ঘরাত।
মনে মনে ভেবেছি ভালোবাসা ফুল নয়
কেবলই কাঁটার আঘাত।
তবু ভালোবেসে গেছি
মনে মনে সুখের সমাপন ভেবে গেছি
পাহাড়সম ব্যথা বুকে নিয়ে ভালোবাসার ঘর এঁকে গেছি।
এখন কেবল মনে হয় ভালোবাসা ভালো নয়
ভালোবাসা কেবলই বেদনাময়; ভালোবাসা মিথ্যে আশা
কবিতাতো কোন মানবী নয়।
এখন ভাবি কবিতা একটা স্থূল দেহ কেবল
সেখানে পাশবিকতা নিয়ে হিংস্র উল্লাসে প্রতিনিয়ত
মেতে ওঠে কোন এক হায়েনা।
আমার কবিতা পায়না ঠিকানা
এভাবেই দিনে দিনে কবিতার মরে যেতে হয়
কবিতার হয় শেষ ।
কবিতা মনে মনে স্বপ্নজাল বুনে
প্রেমিকের লাশ খোবলে খেয়ে
হিংস্র হায়েনা হয়ে ওঠে
স্বপ্রজাতি ছাড়া কি আর হয় —প্রণয়?
কবিতা আর কিছু নয় কিছুটা পাথর সময়
মিথ্যে অহংকারে এভাবেই কবিতার পতন হয়।
সে বুঝেনা কি হারালো
ভালোবাসার মানে কী দাঁড়ালো!
পথের ধূলির কবিতা কবিতা কি করে হয়?
সেতো এক অবজ্ঞার আবর্জনা স্তূপ
তাকে ঘৃণার আস্তাকুঁড়ে ফেলে
আত্নার প্রশান্তি মেলে
কবিতো কীট পতঙ্গ কেবলই— কবিতো মানব নয় ।

উৎসর্গঃ
আমার কবিতা সে পাঠ এবং কমেন্ট না করার অনুরোধ করা হলো ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুন