তাদেরও অধিকার আছে ঢের
১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শোন,
তাদেরও
অধিকার আছে ঢের;
ভালোবাসার অধিকার—অনেকের।
যারা আমাকে দেখবে বলে
আমার সঙ্গে কিছুটা সময় কাটাবে ভেবে
আজো আছে পন্থ চেয়ে —অসীম কৌতুহলে
তাদের হাতে নিষ্কাম ভালোবাসার প্রস্ফুটিত লাল গোলাপ
ওরা কোন বিনিময় চায়নি ওরা নিষ্কাম ভালোবাসা খুঁজে
ওরাও তো স্নেহ খুঁজে ছোট্ট শিশুটির মতন
সেই নিস্বার্থ ভালোবাসা টুকু
আমার কাছ থেকে—
হয়তো ওরা পায় অথবা চায়
আমার কামনা ভালবাসার দ্যুতনা
আমার হাতে তুলে দিতে ওদের চেষ্টার ত্রুটি ছিলনা
ব্যর্থ হয়ে অবশেষে ওদের অনেকে নিজেকেই
সপেছিলো আমার কাছে —আমার
শূন্যতা ঘুচাতে ।
ফুলের মতো নিষ্পাপ ভালোবাসা— এই ললাটে
অনেক জুটেছে, পুঞ্জিভূত মেঘের মতো
আমার বুকে জমেছিল অভিমান—একদিন অনেক পরে
সেই হৃদয়হীনার হৃদয়টাও কেবল আমারই হয়েছিল
আমি তখন লাশকাটা ঘরে হৃদয়ের ব্যবচ্ছেদ করি
আমি তখন কৃষ্ণের মতন রাধার থেকে অনেক দূরে
নিজের বসত গড়ি—সেই শূন্যতা বুকে নিয়ে
হৃদয়হীনা আজ পেতেছে সংসার
পৃথিবীর সব ফুল যদি ফোঁটে
আরো যত পাখি যদিও
ওঠেগো ডেকে
তবু তার ঘর—শূণ্যতার
অতল গহবর —বুঝিতেছে সে ক্ষণে ক্ষণে
জ্বলিতেছে তার তুষের আগুন মনে —আর ঢের বুঝিতেছে
আমি ছাড়া তার হৃদয়ের কী পরিণাম
রাধা যখন কৃষ্ণহারা রাধা যে
পাগলপারা—পৃথিবীটা
তার —মহাশূন্য লাগে
সময় কেবলই আততায়ি ক্ষণ
অতীব মূল্যবান লাগে প্রাণে তাতে
অযতনে হারানো রতন
হারিয়ে শেষে—
রাধা যখন—
কৃষ্ণ হারা
রাধা তখন—
দিশেহারা
সুখ তার—
নেই যে মনে
জীবন নামের—
অনুরণনে ।
ব্যথা তাঁর
ছুঁয়ে যায়
অনন্ত
আকাশ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুন