somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

কবিতা অপরাজিতাজনতার প্রিজমে

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা অপরাজিতা



কাঠফাটা রোদেও অবশেষে বৃষ্টি নামিলো
কবিতার আহবানে যেন প্রকৃতি সাড়া দানিলো।

প্রিয়তমা তুমি কী দেখনি ভালোবাসার বৃষ্টি ?
এর চেয়ে ঢের মধুর পারে কী হতে কোন দৃষ্টি?

তাই বলি অহংবোধের আভরণ খুলে ফেল
তোমার ঐ দেহ থেকে—
এখনি মুক্ত হও পার্থিব সব ম্যুহ থেকে।

জীবনটা যেন ক্ষুদ্র এক জলবিন্দু পদ্মপাতার বুকে
টলোমলো করিতেছে কখন যে যায় তা ফুরিয়ে।

বুকের বাঁপাশটায় ঢিব ঢিব করে জ্বলে ভালোবাসার বাতি
তুমিহীনা মৃত যেন তা— শত সাধনার নিরব সমাধি।

জানি না কেন যে তোমাকে চাই
তবু তোমাকে কবিতায় বলে যাই

তুমিহীনা পৃথিবীতে বেঁচে থাকাই যেন দায়
যদিও তুমি নাই নয়নের সমুখে
তবু কীভাবে যে গড়ো বসত—আমার এই অবলা বুকে।

কাছে এসে দেখে যাও—সতত মোরে ভালোবেসে যাও।

এই নাও লাল গোলাপ—এই নাও শাদা রজনীগন্ধা
ভালবাসা মোর বুকে নিয়ে কাটাও ওগো প্রতিটি সন্ধ্যা।



জনতার প্রিজমে

আদালত প্রাঙ্গণ হয়ে গেল রণাঙ্গন
মানবাতার লংঘনে লাগিলো সেথা—গনগনে আগুন।
একখানি লড়াকু কলম
স্বৈরাচারের বিরুদ্ধে আছে সতত সোচ্চার
এই ছিল মূলত দোষতার
সঙ্গে তার করা কিছু ভুল ডালপালা ছড়ালো
ব্লগার হত্যার উষ্কানী সেই নাকি দিয়েছিলো।
অবশেষে তাকে এসে ছাত্রলীগ বল্লম আর
পাথরের বৃষ্টিতে —রক্তাক্ত করে দিলো।
কেহ একে বলে দিলো
ব্লগার হত্যার উষ্কানী দাতার
থোতা মুখ ভোঁতা হলো।
কেহ বলে আইনের অপলাপ
আদালত অবমাননার চূড়ান্ত একধাপ।

আদতে স্বৈরাচার অবলীলায় দিলো দেখিয়ে।
পুলিশ নির্বিকার চিত্তে দেখলো দাঁড়িয়ে
বিবেকের ঝান্ডা গেল কোথা হারিয়ে!

যার ফলে রক্তের বৃষ্টি ঝরিলো বাংলার আঙিনায়
এখন আর এখানে মানবতার—লেশমাত্র বাকী নাই।

যে যাহাই ভাবুক —ভিন্নমত থাকতেই পারে
ত্রিমাত্রিক প্রিজমে কতকিছু ধরা পড়ে ।
আমরা মুক্তমনা দাবী মোদের ন্যায় বিচারের
ঘটনার প্রেক্ষিতে উপসংহার হতে পারে একটাই
এই সব জালিমের —এইবার শেষ চাই ।
ওরা নহে কোন মানবের সন্তান
বীর জনতা জাগো হে এইবার দানো গো মুক্তির শ্লোগান।

নিনাদে প্রকম্পিত হোক সারা বিশ্ব
স্বৈরাচারের ক্ষমতার উৎস হয়ে যাক নিঃস্ব।
নব্য রাজাকার রাজাকারী আর করিস না
রাজাকারী করিলে পিঠের চামড়া থাকবেনা।
স্বৈরাচার নব্য রাজাকার এখনই বাংলা ছাড়।

সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×