ভালোবাসা অতীব স্বার্থপর
মনের ভিতর তনের ভিতর,
ভালোবাসা চরম হিংসে
ভালোবাসা কেবল দুজনের।
ভালোবাসার আরাধনা দুইটি মনের
সহিবেনা যৌথ খামার তাতে
তৃতীয় জনের অনুপ্রবেশ- অবাঞ্চনীয়
গন্দম ফলের মতো -করিলে ভক্ষণ তারে
স্বর্গ হবে সুদূর পরাহত-নরক যে নিয়তি তার।
রঙ্গ মঞ্চের অবণীতে যদি
অমোঘ ভালোবাসা ---বাঁধে বাসা
ধ্রুব তারার মতো হৃদাকাশে কোন
নিয়ো তাঁরে কাছে টেনে_সঙ্গোপনে!
প্রয়োজনে পরখ করো ক্ষণে ক্ষণে
দিয়োনা ব্যথা তাঁরে- ত্রিভুবনে যার
নেই তুলনা -ভালোবাসার বৃন্দাবনে
যেন রাধা-কৃষ্ণ কৃষ্ণ-রাধা বেঁধেছে বাসা
আনমনে!
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



