পশুত্বের হোক কুরবানী
সীমাহীন লোভের হোক অবসান,
স্বৈরাচারের বুক চিড়ে বীরদর্পে হোক আগুয়ান
গণতন্ত্রের এই অভিযান।
ধরলা নদীর বুকে সেতুর উপর দাঁড়িয়ে
দুচোখে দেখি বিমুগ্ধ তাকিয়ে
নদীটা চলছে ছোটে সময়েরই মতো-অবিরত।
থেমে সেতো থাকে না ---জীবন টাও তেমনি।
পার্থক্য একটাই, জীবনের শেষ আছে
মরণের মাঝে তার সমাপ্তি লেখা আছে।
সৎকাজের প্রতিদান মরণের পরেও থাকে
অসৎকাজও তেমনি ক্ষত রেখে যায়
অবণীর বুকে।
ক্ষণিকের জীবনে অহঙ্কার করতে মানা
তাই বলি মন
ভালোবেসে জীবনটা উপভোগ করো ষো
ল আনা।
ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থেকে অশান্তি করোনা কোন
নিজে ভালো তো জগৎ ভালো
তাতে আঁধার ঘরটাও হতে পারে আলোয় আলো। তাই বলি
ভালোবাসার প্রদীপ জ্বেলে ধরাটারে দানো আলো।
ষড়রিপুর কুরবানী দিয়ে
ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে
বিশ্ব মানবতার সেবায়
জীবনটারে উৎসর্গ করো
মহান আল্লাহর রাহে ক্ষমা প্রার্থনা করো।
মনের ভেতরের পশুটারে সবার আগে
কুরবানী করো
আমার দেয়া কষ্ট গুলো
আমার অক্ষমতা ভেবে তোমারা সবে ক্ষমা করো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



