পায়জামা পাঞ্জাবি করে পরিধান-
গায়ে মেখে আতর লোবান-
আজি ঈদগাহে যাবেন সবে করিতে প্রার্থনা;
ইব্রাহীম খলিলুল্লাহর ত্যাগের কথা
জানি আছে সবার জানা।
আল্লাহ তায়ালা তাহার ত্যাগে খুশি হয়ে
সাজিয়েছেন এই দিন উৎসবে পার্বনে।
ধনী গরীব সবার মাঝে
আজ আনন্দ বাদনা বাজে
আজি ভূখা নাঙা কেহ যেনো আর থাকবেনা।
তবু একই প্রশ্ন জাগিছে প্রাণে
কুরবানির মূলমন্ত্রগানে আজি উদ্বুদ্ধ কয়জনা?
মনের পশু কুরবানি করে মহান স্রষ্টার তরে
নিবেদিত প্রাণ হয়েছেন যে কয়জনা।
----------
সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা। সবার কুরবানি মহান আল্লাহ তায়ালার দরবারে কবুল হোক। সবার দোয়ারে শান্তির সুবাতাস বইতে থাকুক। গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করুক। সকল প্রকার অন্যায় অত্যাচার বন্ধ হোক। সত্যের জয় হোক। সবার তরে নিরন্তর শুভকামনা রইলো। ধরলা নদীর তীর থেকে----

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



