মজলুমের গায়ের ঘামে গেছে ভিজে
এই বাংলার পবিত্র মাটি;
বুকের তাজা রক্ত পিয়ে হয়ে গেছে
সে যে সোনার চাইতে খাঁটি।
স্বাধীনতার ঐ ধ্বজা ধরে রুখে দাঁড়িয়েছিল কারা?
হানাদার রাজাকার কাদের ভয়ে হলো দিশেহারা?
আর কেহ নয় এই বাংলার বীর জনতা তারা।
বাংলা ভাষায় কহিতে কথা মরিতে পরওয়া করেনি তারা।
আবার দেশের স্বাধীনতার জন্য
আগ্নেয়গিরির মতো উঠেছিল জেগে
বাংলাদেশী-বীরের জাতি।
দেশের জন্য বুকে তাঁরা বেঁধেছিল মাইন,
তাদের হেয় করতে যারা গড়েছে অযাচিত সব আইন।
রক্ষা হবে না আর তাদের-হবে কঠিন বিচার
জনতার আদালতে।
এবার দেশ ছাড়তে হবে-ছাড়তে হবে গদি,
দেশ ছেড়ে পালাতে হবে তাদের বাঁচতে চায় যদি!!
ঐ দেখো জেগেছে আজ গোটা বাংলাদেশ
স্বৈরাচারের পতন হবে লুটেরারা সব লয় হবে
প্রোপাগান্ডার পৃষ্ঠ পোষক একে একে সবাই হবে শেষ।
আজো কারাগারে বন্দী আছেন গণতন্ত্রের মাতা
তিনি এবার উঠিবেন জেগে হয়ে মোদের ত্রাতা।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



