লাল শাপলার বিল সাদা শাপলার বিল
তার উপর উড়ছিল এক ডানাভাঙা গাঙচিল।
সারি সারি সাদা বক ধূসর বক,
মাছের অন্বেষনে এক পায়ে দাঁড়িয়ে ,
ধ্যানমগ্ন সন্ন্যাসী যেন দধীচির চেয়ে
বড়ো সাধক- সাধনা করিতেছে।
পিনপতন নীরবতায় নৌকো করে ভাসছে কে রে?
গাইছে গান হেরে গলা ছেড়ে
প্রখরো রৌদ্রে হৃদয়টা পুড়িয়ে।
মনে তার কীসের ব্যথা?
প্রিয়া কি তার কহেনা কথা?
তার সঙ্গে কি পেতেছে আড়ি?
বহিছে কি তাই বিরহ বাতাস ভারি।
ওগো ভালোবাসার দমকা হাওয়া
এসো ছোটে এক পলকে
ভাসিয়ে দিয়ে যাও সব যাতনা
মিলন কাব্য করো হে রচনা-এক ঝলকে।
লাল-সাদা ফুল কালোজলে,
করিতেছে খেলা কৌতূহলে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



