১,২ ও ৩
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
নিষ্পাপ শিশু,ফুলের মতো
ভালোবাসা তার পুতপবিত্র ।
এখনো সে পারেনা কথা বলতে
একটু আধটু যা বলে
অধীর আগ্রহে থাকি —
তার সেসব শুনতে।
পৃথিবীর সবাই যদি দূরে ঠেলে দেয়
তবু সে চায়না আমায় দূরে রাখতে;
সে তো দেখি ব্যস্ত সারাদিন
আমায় কাছে রাখতে।
ভালোবাসায় সে সবার সেরা
তার কাছে আর কিছু না চাই,
পৃথিবীটা ছেড়ে দিয়ে হলেও
তাঁরে আমার চাই।
তাঁর তরে মান সম্মান বিকিয়ে দেবো
বিকিয়ে দেবো অর্থ কড়ি সব;
সে যে আমার প্রাণ ভ্রমরা
তারে বুকে আলগে রেখে আগে
ললাটে যদি জুটে ভাবিবো অন্যসব। ২।
হে প্রতিপালক! সকল প্রশংসা তোমার
তুমি ছাড়া আর কেহ— নহে মহিয়ান।
সহজ সরল পথ দেখাও আমাদের
হে আল্লাহ! আর রহিম— রহমান।
তোমারই প্রার্থনা করি—তোমারই কৃপা চাই
তোমার সাহায্য থাকলে সাথে আর কিছু না চাই।
নফসের প্ররোচনায় ভুল যেন না করি কভু—
ওদের পথে পরিচালিত করো প্রভু;
যারা তোমার দয়ায় কামিয়াব।
ওদের পথে নয়; যারা পথ ভ্রষ্ট ও ব্যর্থ। ৩।
বন্ধু সেজে নিজের লাভে ঘুরছে প্রবঞ্চক
—কতো বাহানায়!!
পরের অনিষ্ট করে নিজের আখের গোছাতে
—তার তুলনা নাই।
অপরের পাতা ফাঁদে ফেলনা তোমার পা—
কার মনে কি ফন্দি আছে তা— তুমি জান না।
ভেবে দেখো সবই আছে — তোমার কাছে
রূপে গুণে অনন্যা তুমি—তোমার নেইকো তুলনা।

সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন