somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

বড় বোন She didn't come

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভগ্নহৃদয় বন্ধু আমার
থাকিতাম তারি সঙ্গে হয়ে সমব্যথি
পাখি তার উড়ে গেছে সকল বাধন ছিন্ন করে।
বুকে তার শূণ্যতার সমাহার বাঁধনহারা
এমন সময় মৃত্তিকাবিজ্ঞানের এক সহপাঠি-জিয়নকাঠি
ভালোবাসার আকাশ থেকে—ডেকেছিল তাকে
দু’জনার সাথে যেতাম খেতে—চানখার পুলের রেস্তোরাতে
হৃদয় তাঁর একটি সাগর— বন্ধুর ব্যথা কোথায় হারালো?
ভালোবাসার কোমল পরশে তার সকল ব্যথার সমাধি হলো।

আমি ছিলাম সবার উপর—
তাকে নিলাম মাথার উপর—
বন্ধু হলো দুলাভাই শিমুল হলো বোন
রুটিনমাফিক বন্ধুরে মোর করি জ্বালাতন।

মাথার উপর যেন পেলাম ছায়া— কঠিন খরতাপে
সুযোগ পেলে কি যে করি
বোনটা আমার –পায়না ভেবে কূল-কথার চক্রবাঁকে।

একটাই কষ্ট তার পায়না সে কোন ট্রিট
আমার কাছ থেকে—
অপেক্ষার দিন তার—কতো কষ্টে কাটে
সবার সামনেই তিনি করিবেন অভিযোগ
আমিও নাছোড়বান্দা-খাওয়াবোনা খাওয়াবোনা
তারে না খাওয়াতে লাগে ভীষণ সুখ।

ট্রিট না পেয়ে আমাকে সে— নিবে একহাত
রাগলে তাকে লাগে ভালো –সে ট্রিট অপেক্ষায় থাক।
বন্ধু আমার অনেক সুখি-
মনে তার এখন আর ব্যথার নেই কোন লেশ
আমার বোনটাও আহলাদে বাঁচেনা.....
আমার আজিকার কবিতা এইখানে শেষ ।


She didn't come

She didn't come
Though I have waited a lot!
She always lives in— my thought
But She doubts me a lot!
No doubt she is heartless and cruel!
She hurts me a lot;
She is my sunshine— she is my love
In this dark earth she is my white dove
Without her love I feel I am not alive
If she want I can give her an ocean of love.


সে আসেনি—

সে আসেনি—
তাই অনন্ত প্রতীক্ষার হয়নি অবসান।
তার আবাস আমার ভাবনার গভীরে,
আমায় ঘিরে —তার এক সাগর মিথ্যে সন্দেহ
সে এক হৃদয়হীনা—পাষাণী!
অনেক বেদনার অনলে পুড়িয়েছে এ হৃদয়।
সেই সূর্যোদয়— সেই ভালোবাসা
অশান্তির ধরণীতে সেই আমার শান্তির শাদা পায়রা
ভালবাসাহীন জীবন মরণসম
চাইলেই তাকে দিতে পারি ভালোবাসার এক সাগর।
আমার ভালোবাসা আর কারো নয় - আমার ভালোবাসা সূর্য প্রখর ।

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×