
শ্বাপদ সংকুল বন
পদে পদে ওত পেতেছে—মরণফাঁদ
করিসনে আর নতুন কোন ভুল—এখন।
চারিদিকে ষড়যন্ত্রের জাল— আছে পাতা
খতরনাক আর বিষাক্ত কাঁটা পোঁতা
তাই বলি একসঙ্গে চলরে সবাই
মতভেদ থাকতে পারে—তাতেতো কোন ক্ষতি নাই।
অতীতে সব বিবেধ ভুলে
আবারো গর্জে ওঠতে হবে
একসাথে -কাঁধে কাঁধ মিলাতে হবে
মানব তো নয় দানব ওরা
রক্তাক্ত হাত—আমার ভাইয়ের রক্তে মাখা
আমাদের প্রেমে দেয় বাঁধা।
যে যাই ভাবো ভাবতে পারো—গোলক ধাঁধাঁ
যার যার নীতি আদর্শ আকড়ে ধরো
তাতেতো নেই কোন বাঁধা ।
একটি ইস্যু আছে এখন
রাক্ষুসীর চাই যে পতন
আমার প্রেমে বাগড়া দেয়
সাহস কতো!! আদিখ্যেতা।
তাদের নেই বিবেক কোন
সবি তারা করতে পারে
পাগলের প্রলাপ বকে—কারোরই নেই জবাবদিহিতা
আড়ালে তারা তীর্যক হাসি হাসে
পাপিষ্ঠ সব বর্বরতা করছে তারা।
এদের থেকে বাঁচতে হলে
একতার নেই বিকল্প কোন—
প্রিয়তমা দেখো ভেবে— কত বাঁধা!!
তোমার আমার মিলন গানে
আমরা কিন্তু সোনায় সোহাগা—দুটি দেহ একটি প্রাণে
এমনা জোড়া মিলবে না আর অন্যখানে।
দূরাচারীর চক্রান্তে কোথায় আজি আছি মোরা
তাইতো বলি একতার নেই
বিকল্প কোন—যে কোন শর্তে
দেশের লাগি—বীর জনতা উঠরে জাগি।
মনে রেখো ওরাতো সব পাষণ্ড-বর্বর
লোলুপ দৃষ্টি থেকে নারী বাঁচতে নারি
রক্ত মাখা আল্পনা দেখি অসহায় চোখে
দূর্ণীতির লেবাসে রেকর্ড গড়া
ওদের থেকে বাঁচতে হলে
এখনই দোসর গড়তে হবে
পাতিসনে পা ওদের পাতা ফাঁদে কোন।
একসঙ্গে লড়তে হবে—তবেই হবে
এবার ওদের রূখতে হবে;
এর বিকল্প নেই কোন আর
কোন কিছুর লোভ করিসনে আর
আগে মোদের দেশটা বাঁচা।
আমার প্রিয়ার লাল ঠোঁটে
আমার ওষ্ঠ দেবো মেখে—খুব আাদরে
মায়াবতী মায়াভরা দু’চোখে
এনে দেনা হাসির ছটা
দু’জনের একি হাল
থাকতে দূরে পারি না আর
একতা— অথবা সম্মিলিত প্রয়াস, ভালোবাসার
এক কবিতা —দেশের তরে দশের তরে
আবার না হয় রক্তে রাঙা স্বদেশ
বীর একাত্তরের মতো,
তবেই তোরা স্বার্থক হবি
বুক ফুলিয়ে দম্ভ করে বলতে পাবি
একাত্তরের মত মহাকাব্য কোন
নতুন করে লিখতে পাবি ।
আয়না প্রিয়া এবার খেলি হা-ডু-ডু— লুডু
ভালোবাসার এক পেয়ালা চা
রঙিন অথবা দুধ শাদা
করবো পান লাল-সবুজ প্রেমের লাগি।
ছবি নেট থেকে
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



