অভিমান ভেঙে এসোগো আমার বাহুডোরে.!!!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদেরও অভিমান হয়!!—তা্ই বুঝি অমাবস্যার ঘুটঘুটে আঁধার নামে
অবলা অবনীর বুকে—
সময়ের পরিক্রমায় তবু পূর্ণিমা হয়
নিয়নের আলোর আভা থেকে ক্ষুদ্র চাতক ঠিকই খুঁজে নেয়
চাঁদের রুপোলী আগুন।
চাঁদ কী জানেনা—চাঁদের অভিমান করতে নেই
ক্ষুদ্র চাতকের কাছে; চাঁদ যে তার ভালোবাসার আকাশ হয়ে গেছে।
আর ভালোবাসতে বাসতে ক্ষুদ্র চাতক আজ ধ্রুবতারা হয়ে গেছে আকাশের বুকে।
ভালোবাসার ডাকে অভিমান ভেঙে যায়- অভিমান উবে যায় কর্পূরের মতন।
অভিমান হাওয়ায় ভাসতে থাকে পেজা তুলোর মতো দখিনের বাতায়নে
অভিমানী চাঁদ বধূয়া সাজতে থাকে-সঙ্গম কামনায়
চাতক কী মরে কভু বৃষ্টির জল না পেয়ে
অভিমান ভেঙে আকাশটা কাঁদতে জানে
অভিমানী আকাশ জানে। ক্ষুদ্র চাতক ভিজবে বৃষ্টি জলে
করবে তারে পান; বৃষ্টি তার আকন্ঠ সুমিষ্ট শীতল জল তৃষ্ণা হারাবার।
তুমিতো চাঁদ অথবা আকাশ
অভিমান ভেঙে এসোগো আমার বাহুডোরে.
...নাহলে অভিমান নিয়েই এসো তবে
অমন প্রগাঢ় অভিমান তাঁর থাকে— যে ভালোবাসে ধ্রুবতারার মতো
অমোঘ ভালোবাসার পরিণতি নহে বিচ্ছেদ
ভালোবাসার শক্তিতে—অভিমান খসে পরে তারাখসার মতন
হয় অভিষেক মিলনের।
অবশেষে ভালোবাসা থেকে যায় অপরাজিত
সোনার মেয়ে রুপোর রূপে সান্ধ্য প্রদীপ হয়ে না হয় এসো—হৃদয়ে আমার
চলো লিখি অমর কবিতা!!!!——— তুমি আমি মিলে
চলো করি ভালোবাসা শুধু দু’জনে মিলে.....আকাশের বুকে যেমন ধ্রুবতারা
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন