এসোগো কাছে এবার!!! ও মনে রেখো
০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এসোগো কাছে এবার!!! তোমার উষ্ণতা —অপরূপ পেহলবতা
বেশ হতো— কাছে পেলেতা...
অকরুন শীতের আর কাজ নেই;
কেবল কাজের ফাঁকে ফাঁকে তোমাকেই
———মনে করিয়ে দেয়।
চাঁদের মতোই—এক টুকরো উষ্ণতা তুমি
এক ফালি নরম কোমল আদর;
বৈরী শীতে—আবেগে শরীরে জড়িয়ে রাখার
যেন রেশমী চাদর!!
এসোগো প্রিয়তমা,
বুকে জড়িয়ে নিই—
চাদরের ভাঁজ ভাঙার মতো
জড়তার ভাজ ভেঙে ভেঙে—অবিরত
আমারই হয়ে থেকো।
ওষ্ঠ তোমার এক পেয়ালা শরাবুনতহুরা
দুনয়নে স্বর্গ-দেহের বাঁকে নদীর বাঁক
হিমেল হাওয়া বহিছে মৃদু মন্দ।
ওগোে মোর কনকনে শীতের আরাম চাদর—গায়ে মাখার সুগন্ধি আতর
বুকের গহীনে মনের ভেতর;
শীত হারাবার মঞ্জুরী—ভালোবাসার অপসরী,
দু'হাত বাড়িয়ে রয়েছি দাঁড়িয়ে...
এসোগো কাছে এবার!!!

মনে রেখো কি আগলে রেখেছো শুনি?
যক্ষের ধনের মতো;
ওসব সবারই আছে
এবার ধরা দাও ময়ূরীর মতো পেখম তুলে
মনে রেখো কেবল —আমার এই ভালোবাসা
চিরন্তন শ্বাশত।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুন