প্রেরণার ডিসেম্বর
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মহান একাত্তরে
বাংলার জমিনে যারা ঢেলে দিয়েছিলো বুকের তাজা রক্ত
নিঃশেষে যারা দিয়েছিলো প্রাণ
আমার এই কবিতা তাদের জন্য
উৎসর্গকৃত। 
প্রেরণার ডিসেম্বর
যার দরাজ কন্ঠে জেগে ওঠেছিল বাঙালি,
যার দৃপ্ত কন্ঠের ঘোষণায় স্বাধীনতা যুদ্ধ
বিজয়ের মাসে তাদেরকেই স্মরি;
মহান একাত্তরে
যে জননী হারিয়েছে স্বামী—সন্তান
যে নারী হারিয়েছে সম্ভ্রম,
মহান মুক্তিযোদ্ধা, হে স্বাধীনতার কারিগর,
তোমাদের জানাই প্রণাম।
যে বৃদ্ধ পিতা সন্তানকে ঠেলে দিয়েছিলো যুদ্ধের ময়দানে
—সন্তান হাতে তুলে নিয়েছিলো অস্ত্র;
যে প্রিয়তমা প্রেমিকের প্রাণে দিয়েছিলো প্রেরণা
—যুদ্ধজয়ের মন্ত্র।
যারা করেছিল পণ—বাংলার মাটি ছুঁয়ে
যে দেখেছিল স্বপ্ন—স্বাধীন বাংলাদেশ নিয়ে
তাদেরকে জানাই আমার সশ্রদ্ধ ছালাম।
যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা
বাংলার প্রান্তর ধানক্ষেত নদী আজি মুক্ত বলাকা
তাদের জানাই সম্মান।
তাদের কারণে আজকে আমার সম্মানিত আসন
তাদের কারণেই আমরা অবণীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে
হে মহান একাত্তুরে প্রেরণার ডিসেম্বর, তুমি আমাদের দিয়েছিলে মুক্তি,
সুমহান গণতন্ত্র;
আজও তুমি বাংলার জনতার মনে— গণ-অধিকার রক্ষার মন্ত্র,
তোমাকে জানাই সালাম।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুন