আমাকেই সঙ্গে নিও
১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যা বলে বলুক লোকে
তাই ভাবলে কি আর চলে?
আমাকেই সঙ্গে নিও, তোমার সঙ্গ ছাড়া
ছন্ন ছাড়া আমি....তোমার ঘাটে ফেলেছি নোঙর
তুমি শুধু ভালো থেকো, মনে রেখো
এক সরোবর জল আমার আছে
বিমুগ্ধ এই নয়নে - আমারো আছে সব
মিথ্যে অনুযোগ শুনবেনা কারো।
সুযোগ সন্ধানী কতো কিছুই তো বলে
আমিতো শুনিনা কারো কোন কথা
তোমার সংস্পর্শ আমার সঞ্জীবনী সুধা
কীসের এতো ভয়? কিসের এতো সংশয়
মেয়ে তুমি কি দেখোনি প্রেম...এই হিয়ার মাঝে
বিনিময়ে চাইনা কিছু প্রেম ছাড়া;
তুমিই বুঝে নিও-একটি পূর্ণ ধ্রুবতারা
আরো বুঝে নিও-কুহকের গান
কান কথা নিও না কানে সেসব ভুলে ভরা শিকেয় তোল
অযাচিত প্রহসন;
আমি যা বলি তাই শুনো...
বিভেদের কাব্য ছেড়ে.. বাসিবো ভালো দুইজনে মিলনমন্ত্রগানে
মধ্য রাত্রি এখন, তোমাকেই পড়ছে মনে
কত ভালো হতো থাকলে তুমি পাশে..তোমার খোলা চুল
আমার করা ভুল ভুল সেতো নয় ভালোবেসে ধন্য এ জীবন
থাকলে পাখা দিতাম উড়াল তোমার কাছে
একটি আঁখি, চারটি আঁখি, তিনটি আঁখি
আবারো দিলাম বলে -দারুন কৌতুহলে
প্রেমানলে পুড়ছি মরে,
মরার শীত কুয়াশার চাদর সবি বিফল
আদুরীগো, একটু খানি দাওনা আদর, দূরে থেকেই আজকে রাতে
কালকে না হয় কাছে থেকে
হৃদয়ের জানালা থেকে উষ্ণতা দিও...
আর কেবল আমাকেই সঙ্গে নিও.. হংসমিথুন যেমন
আমি হবো মোমের আলো আমি হবো তোমার হৃদয় হরণ
প্রিয়ংবদা!!
পানকৌড়ি যেমন সরোবরে ডুব সাঁতারে-
আমিও তেমন তোমার অথৈ রূপসাগরে
কাব্য গড়ে
ছবি: বরুণা হক (অপসরামনি)
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন