কি চাও তুমি ?
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কার অভিযোগ শুনো— ওগো ছলনাময়ী?
কার কানকথা শুনে—আমায় বিচার করো?
যাদুসোনা বলোতো কি চাও তুমি? চাও কি তবে তুমি আমার থেকে মুক্তি?
তোমার এই মুক্তি চাওয়ার, তোমার কাছে আছে কী কোন যুক্তি?
কেন লেখালে তবে কবিতা?
কেন লেখালে তা?
কেন দেখালে পূর্ণিমা চাঁদ? রুপোলী জোছনা
কেন এবার থামতে বলো? এতো দিনে কি যে হলো!
কেন দেখালে তবে প্রেমের চোরাগলি?
কেনই বা লেখালে আমার কবিতার চরণগুলি!
কেনই বা শেখালে প্রেম ভুলেই যাবে যদি!
ফুলের বাগানে রক্তগোলাপ কী ফোটে না আজকাল?
ডাকে না কি কাননে কোকিল— আসিলে বসন্তকাল?
তবে কী তুমি প্রস্তরখন্ডে হয়েছো রূপান্তর?
তোমার উপর বয়ে গেছে কালবৈশাখি ঝড়!!
তুমি কী চর্ম-অস্থি-মজ্জার বদলে কেবলই দেখার চোখ—
কিশোরীর কৌতুহলে সতত বিয়োগব্যথা বুক।
তোমার মাঝে কী নেই কোন প্রেমের আয়োজন!
তাই বুঝি ফুরিয়ে গেল তোমার আমার কবিতার প্রয়োজন?
যদি বলো কবিতার অবসরে মিলবে তোমার শান্তি,
তবে কবিতা কেন ছাড়েনা আমায় ভাবায় দিবারাত্রি?
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন