somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

বাংলাদেশ আমরাই ও অন্যান্য

২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ভিক্ষা চাহিনা

কুকুর হয়ে কামড়ে দাও
কামড়ের দোষ তার ঘাড়ে চাপাও;
দংশনে যে জর্জড়িত;

দংশনের পরেও বেঁচে আছে তারা
সে কেমন বাঁচা- ভেবে তা আমরা ব্যথিত
প্রাণ।

বীর জনতা,
ভিক্ষা চাহিনা কুকুর সামলাও।

বাংলাদেশ আমরাই

খানসেনাদের জুলুম দেখি নাই
এইতো সেদিনের তান্ডব- এখনো ভুলি নাই.....
বাংলার রাজপথ মানুষ হয়েছিলো রক্তে রঞ্জিতো।
ভুলি নাই হাতুড়ী হেলমেট
রগকাটা এশা- কোটা সংস্কার;
রাজপথে নিরাপদ সড়কের দাবীতে
ছাত্র শিশু আবাল- বৃদ্ধ- বনিতা;
ভুলি নাই তাদের উপর অকথ্য বর্বরতা
সেদিনের তান্ডবে - সন্ত্রাসী হায়েনা;
ভুলি নাই ধর্ষিতার আর্ত চিৎকার
কী দোষ ছিলো তার? নিরাপদ সড়কের দাবীতো
আমাদের সবার,আমাদের সন্তান থাকবে দুধে-ভাতে
সে তাদের ন্যায্য অধিকার, ভুলি নাই!
এভাবেই বুঝি কেঁদেছিল বাংলার মা বোন
মহান একাত্তরে-আইয়ুব খান যখন উন্নয়নের গণতন্ত্রে
বঙ্গবন্ধুর তীব্র প্রতিবাদ ছিলো তাতে
ভুলি নাই ড. কামাল ব্যথাভরা প্রাণে
করিতেছে চিৎকার!!"আমারেই করো গুলি!!
আমারেই মেরে ফেলো বাঁচিতে চাহিনা জালিমের দেশে
ওরা নিষ্পাপ শিশু -ওদের মেরো না আর।"

ভুলি নাই গণতন্ত্রের মাতা
বেগম খালেদা জিয়া-একাত্তরের বিজয়ী নারী
আজও আছেন কারাগারে, বৃদ্ধা- অসুস্থ
তার করুণ আকূতি “আমি অপারগ পারবোনা
আদালতে হাজিরা দিতে...”

ভুলি নাই মাহমুদুর রাহমান রক্তাক্ত প্রান্তরে
ভুলি নাই ড. কামাল শহীদ বুদ্ধিজীবি গোরস্থানে
লাঞ্ছিত আহত, ভুলি নাই গয়েশ্বর রায়,
ভুলি নাই লাঞ্ছিত ফটোসাংবাদিক শহিদুল
ভুলি নাই বঙ্গবীর কাদের সিদ্দীকি....
মুক্তিযুদ্ধা মির্জা ফকরুলের উক্তি
দেশ বাঁচাও মানুষ বাঁচাও
এদেশের মালিক বাংলার জনগণ বীরজনতা ভোট দাও
বাংলার আমজনতা কতোবার হয়েছেন তামাশার পাত্র
তাদের কথার বানে
ভুলি নাই ইয়াবা বদি সন্ত্রাসী শামীম উসমান
আজো শুনি প্রতিধ্বনি সেদিনের আন্দোলনে
যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ
যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ।।

ধরতে হবে না অস্ত্র বাঁধাতে হবে না যুদ্ধ
ভোটই করে দেবে-ওদের বাকরুদ্ধ স্তব্ধ
ভোটেই যদি হয়ে যায় সব
তবে আর দেরী কেনো
হয়ে যাক এইবার বীর বাঙালির ভোটবিপ্লব
ভুলি নাই বাংলার অসহায় মায়ের সন্তানহারা ক্রন্দন
ভুলি নাই কিশোরীর ধর্ষণ-রগকাটা এশা, সম্মানীদের সম্মান লুন্ঠন
ভুলি নাই! ভুলি নাই!! ভয় নাই! ওরে ভয় নাই!!
বাংলাদেশ আমরাই যদি আমরা রুখে দাঁড়া্‌ই।

বড়ো
তুমি এখন অনেক বড়ো....
আকাশের উপরে করছো বসবাস;
বাকী সবে অনেক তুচ্ছ
তাই তুমি করছো উপহাস!!!

ভুলোমনা

অফিসে যাওয়ার পথে
হঠাৎ করে মনে হলো- জ্বলছে উনুন রান্নাঘরে
দুধের পাতিল যাবে পুড়ে;
বাসায় ফিরে দেখি উনুন বন্ধ দুধ নেই পাত্রে-
কখন করেছি পান?
আসছেনা মনে!, পরদিন সকাল

পাশের ঘরের টেবিলে, চেয়ে দেখি
দুধ ভরা মগ দুধে পড়েছে সর!!
পান করে বুঝলাম সবটাই ঠিকই আছে
এখন তবে শীতকাল ।

দুঃখ

অবণী,
পাপের টাকা, পাপের রক্ত;
বহে তবো ধমনী------তে
পাপীরাই কেবল তোমার উপযুক্ত....


সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২
১৪টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×