
ফাল্গুনের প্রথম দিনে অপসরা
ফুলের বাগান যেন পথে পথে
পুলকিত মনে কিসের টানে
—ছুটিল ঐ,
সকল ব্যস্ততা পাশ কাটিয়ে
ভালোবাসার ফুল কি তবে
জনে জনে— ফোটিলো ঐ।
মাথার উপর ফুলের মুকুট
গায়ের উপর চেপেছে তারা বাসন্তী রং শাড়ী,
পরীর বেশে আজ সেজেছে তারা
যাচ্ছে যে কার বাড়ী!!
মুগ্ধ আমি স্তুতি বন্দনা করি তারি।
কি চায় তারা! কী চায় তারা?
শুধু জানেন অন্তর্যামী,
হতাশার আঁধার রাতে যেন তাঁরাই তারা,
মর্ত্যের রাজ্যে স্বর্গের হুর পরী;
—যেন ছড়াইতেছে আশার প্রদীপ বাতি।
কতো পদ্য !
কতো গান!!
কতো গদ্য কারিগর হলে!!! ———
তোমরা কতজনের আঁধার পথের— আলোকবর্তিকা হয়ে
সুনিপূণ করে—কীর্তি গড়ে দিলে।
এমন সুন্দর দিনে!
আমরা সকলে যেন করতে পারি শপথ—
ধর্ষণ, নারী নির্যাতন, রোধ করে
আমরা যেন হতে পারি
তাদের সুখের দোসর;
তাদের জন্যে রাখবো নিরাপদ, তাদের চলার পথ ।

শিশু
ফুলের মাঝে ফুল তারা—
তারার মাঝে তারা;
আজকের শিশু;
সুন্দর আগামীর আগাম বার্তা
বিলাইতেছে যারা।
হ্যাঁ, তাদের কথাই বলছি!
যাদের তরে থরে থরে
সাজিয়ে ঘর অষ্ট প্রহর,
মরার চরাচরে স্বপ্নজাল বুনছি।
তাদের কাজের মাঝে
আমরা থাকবো যে বেঁচে
মরার অনেক পরে...
তাদের সুনাগরিক করে— গড়তে হবে
চলার পথে সবুজ গালিচা বিছিয়ে ধরতে হবে
সুন্দর পৃথিবী তবেই হবে।
সুস্থতা,
নিরাপত্তা
আর
জ্ঞানের আলো,
তাদের মাঝে ঢালো,
তবে তারাই করবে দূর——— জগতের সব কালো।
.............................
ছবি নেট। সকল ব্লগার বন্ধুদের শুভবসন্ত।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




