আমাদের দু’জনার প্রেম বন্দনা।
২১ শে মে, ২০১৯ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুলে যাওয়া রোগ—মন্দ নয়,
যদি ভুলে যাও— আমি ছাড়া অতীতস্মৃতি সব
খুব ভালো হয়..
খুব ভালো হয় যদি ভুলে যাও;
অবিবেচকের মতো—
তোমার সাথে আমার করা সব ভুল।
আমার দেয়া ব্যথাগুলো ভুলে
ওগো আমায় তুমি যদি আপন করে নাও!
মনে রেখো তুমি চাঁদ হলে আকাশের নীড়ে
আমি রুপোলী কিরণ—শুধু তোমায় ঘিরে ।
রাত জেগে জেগে কত জোছনা-স্বপ্ন কুঁড়িয়ে
আমাদের অনন্ত ভালোবাসা
— যেন ধ্রুবতারা তিমির আকাশে।
ভুলে যেওনা আমাদের দু’জনার প্রেম চিরন্তন শাশ্বত
আর সব ভুলে যাও।
ওগো আমার ভালোবাসার অথৈ সাগরে তুমিতো
— আকন্ঠ নিমজ্জিত;
সেই প্রগৈতিহাসিক কাল থেকে;
কেবল তুমি আর আমি —অন্তরতমা আর কেহ না।
গ্লাডিওলাস ফুলে আকাশের নীলে শ্রাবণ বর্ষায়
স্মৃতির প্রজাপতি পাখায় কেবল আমায় সঙ্গে নাও।
শুধু জানি আমিহীন অতীত ভুলে যাওয়া মন্দনা;
স্মৃতির আকাশজুড়ে কেবল উছলিয়া উঠুক
— আমাদের দু’জনার প্রেম বন্দনা।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৯ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১

বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।...
...বাকিটুকু পড়ুনজানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০

আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা...
...বাকিটুকু পড়ুন
মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।...
...বাকিটুকু পড়ুন
ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...
এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা...
...বাকিটুকু পড়ুন