আয় ঘুম এই দু'চোখ জুড়ে
২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আয় ঘুম এই দু'চোখ জুড়ে
যেতে চাই সুদূরে — সুপ্রিয় নিদ্রাপুরে;
যেখানে লোডশেডিং আর ট্রাফিক জ্যাম নাই
প্রাসাদ ষড়যন্ত্র আর নাই রে প্রহসন,
ঘুমের ঘোরে কল্পলোকের রাজ্য থেকে স্বপ্ন এনে
কাটিয়ে দেবো ক্ষণ ।
দু'চোখ জুড়ে আয় না প্রিয় ঘুম
ক্ষণিকের তরে—সব দুশ্চিন্তা দূর করে
আমায় মুক্তি দিয়ে যা—
কষ্ট শ্রম আর ক্লান্তি থেকে
ভ্রান্তি সব দেখা থেকে
আমায় ক্ষণিকের বিশ্রাম দিয়ে যা ।
গভীর ঘুমে দু'চোখে যেন স্বপ্ন নেমে আসে
সেই স্বপ্নে প্রিয়তমার সান্নিধ্যে যেন
স্বর্গসুখ নেমে আসে— দেহে নেমে আসে প্রশান্তি
যেমন করে সুশীতল বৃষ্টি নেমে আসে—অঘোর বর্ষায়।
জেগে থেকে কী লাভ? সে যদি না আসে!
আমায় নিয়ে যা, মুক্তি দিয়ে যা—
অনন্ত প্রতীক্ষার জেগে থাকা থেকে ।
ক্লান্ত আমার দেহ— ক্লান্ত আমার মন
আয় ঘুম ক্ষণিকের তরে; এই দু'চোখ জুড়ে,
তারে না দেখার ব্যথার তবু হয় যদি প্রশমন !! উৎসর্গঃ স্রপ্রিয় ব্লগার ঠাকুর মাহমুদ
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন